Kitabul Mukkadas
|
| 1 |
| ইসরাইল বলুক, “আমার ছেলেবেলা থেকে লোকে আমাকে অনেক জুলুম করেছে। |
| 2 |
| যদিও আমার ছেলেবেলা থেকে তারা আমাকে অনেক জুলুম করেছে, তবুও তারা আমার উপর জয়ী হতে পারে নি। |
| 3 |
| চাষীদের মত করে তারা আমার পিঠ চষে ফেলেছে, তারা লম্বা করে খাঁজ কেটেছে; |
| 4 |
| কিন্তু মাবুদ ন্যায়বিচারক, তিনি দুষ্টদের বাঁধন কেটে ফেলেছেন।” |
| 5 |
| যারা সিয়োনকে ঘৃণা করে তারা লজ্জা পেয়ে পিছু হটে যাক। |
| 6 |
| তারা ঘরের ছাদে গজানো ঘাসের মত হোক যা বেড়ে উঠবার আগেই শুকিয়ে যায়; |
| 7 |
| যে তা কাটে তাতে তার মুঠি ভরে না, আর যে তা দিয়ে আঁটি বাঁধে তাতে কোঁচড়ও ভরে না। |
| 8 |
| যারা সেই লোকদের পাশ দিয়ে যায় তারা বলে না, “তোমাদের উপর মাবুদের দোয়া নেমে আসুক; মাবুদ তোমাদের উন্নতি দান করুন।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/129.mp3
150
129