Pobitro Baibel
|
| 1 |
| হে সদাপ্রভু, আর কতকাল? চিরকালই কি তুমি আমাকে ভুলে থাকবে? আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে? |
| 2 |
| আর কতকাল আমি মনের মধ্যে চিন্তার পর চিন্তা করে যাব, আর প্রতিদিন আমার অন্তর বেদনায় ভরে উঠবে? আর কতকাল শত্রু আমার উপর জয়ী থাকবে? |
| 3 |
| হে আমার ঈশ্বর সদাপ্রভু, আমার দিকে চেয়ে দেখ, আমাকে উত্তর দাও; আমার শক্তি ফিরিয়ে দাও, নইলে আমার উপর আসবে মরণের ঘুম। |
| 4 |
| আমার শত্রু তখন বলবে, “আমি তাকে হারিয়ে দিয়েছি।” আমি স্থির না থাকলে আমার শত্রুরা আনন্দ করবে। |
| 5 |
| কিন্তু আমি তোমার অটল ভালবাসার উপর নির্ভর করেছি; তুমি আমাকে রক্ষা করবে বলে আমার অন্তর আনন্দিত। |
| 6 |
| সদাপ্রভু আমার মংগল করেছেন, তাই আমি তাঁর উদ্দেশে গান গাইব। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/013.mp3
150
13