বাংলা বাইবেল
|
| 1 |
| আরোহণ-গজল। হে মাবুদ, আমি গভীর তলদেশ থেকে তোমাকে ডেকেছি। |
| 2 |
| হে মালিক, আমার কথা শোন, আমার ফরিয়াদে তুমি কান দাও। |
| 3 |
| হে মাবুদ, তুমি যদি অপরাধগুলো ধর, তবে হে মালিক, কে দাঁড়াতে পারবে? |
| 4 |
| কিন্তু তোমার কাছে মাফ আছে, যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে। |
| 5 |
| আমি মাবুদের অপেক্ষা করছি; আমার প্রাণ অপেক্ষা করছে; আমি তাঁর কালামে প্রত্যাশা করছি। |
| 6 |
| প্রহরীরা যেরূপ প্রত্যুষের, হ্যাঁ, প্রহরীরা যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্খী, আমার প্রাণ প্রভুর জন্য তার চেয়েও বেশি আকাঙ্খা করে। |
| 7 |
| ইসরাইল, মাবুদের উপর প্রত্যাশা রাখ; কেননা মাবুদের কাছে অটল মহব্বত আছে; আর তাঁর কাছে সমপূর্ণ মুক্তি আছে। |
| 8 |
| আর তিনিই ইসরাইলকে মুক্ত করবেন, তার সমস্ত অপরাধ থেকে মুক্ত করবেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/psalms/130.mp3
150
130