Kitabul Mukkadas
|
| 1 |
| হে মাবুদ, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি; |
| 2 |
| হে মালিক, তুমি আমার ডাক শোন; আমার এই ফরিয়াদে তুমি কান দাও। |
| 3 |
| হে মাবুদ, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ, তবে হে মালিক, কে দাঁড়িয়ে থাকতে পারবে? |
| 4 |
| কিন্তু তোমার কাছে মাফ আছে, যেন লোকে তোমাকে ভয় করে। |
| 5 |
| আমি মাবুদের অপেক্ষায় আছি, আমার অন্তর তাঁর অপেক্ষায় আছে। আমি তাঁর কালামে আশা রেখেছি। |
| 6 |
| পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে, হ্যাঁ, তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে, আল্লাহ্ মালিকের জন্য আমার অন্তর তার চেয়েও বেশী অপেক্ষা করে আছে। |
| 7 |
| হে ইসরাইল, মাবুদের উপর আশা রাখ, কারণ মাবুদের কাছে অটল মহব্বত আছে, আর তাঁর মুক্ত করার প্রচুর ক্ষমতাও আছে। |
| 8 |
| তিনিই ইসরাইলকে তার সব অন্যায় থেকে মুক্ত করবেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/130.mp3
150
130