|
| 1 |
|
| প্রভুর প্রশংসা কর কারণ তিনিই মঙ্গলকর| তাঁর প্রকৃত প্রেম বিরাজমান থাকে| |
|
| 2 |
|
| যিনি সব দেবতাদের দেবতা, সেই ঈশ্বরের প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 3 |
|
| সব প্রভুদের প্রভুকে প্রশংসা কর! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 4 |
|
| ঈশ্বরের প্রশংসা কর যিনি একাই বিস্ময়কর সব কাজ করেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 5 |
|
| ঈশ্বরের প্রশংসা কর যিনি প্রজ্ঞা দিয়ে আকাশ সৃষ্টি করেছেন! তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 6 |
|
| শুষ্ক ভূখণ্ডকে তিনি সাগরে স্থাপন করেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 7 |
|
| ঈশ্বর মহান আলোগুলো সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 8 |
|
| দিনকে শাসন করার জন্য ঈশ্বর সূর্য সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 9 |
|
| রাত্রিকে শাসন করার জন্য ঈশ্বর চাঁদ এবং তারা সৃষ্টি করেছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 10 |
|
| মিশরের প্রথম জাত মানুষ এবং প্রাণীকে ঈশ্বর হত্যা করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 11 |
|
| ঈশ্বর ইস্রায়েলকে মিশর থেকে বের করে এনেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 12 |
|
| ঈশ্বর তাঁর বিপুল শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে ছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 13 |
|
| ঈশ্বর লোহিত সাগরকে দুভাগে ভাগ করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 14 |
|
| ঈশ্বর লোহিত সাগরের মধ্যে দিয়ে ইস্রায়েলকে পরিচালিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম অনন্তকাল অব্যাহত থাকে| |
|
| 15 |
|
| ফরৌণ এবং সৈন্যবাহিনীকে ঈশ্বর লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 16 |
|
| ঈশ্বর তাঁর লোকদের মরুভূমির মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 17 |
|
| ঈশ্বর শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 18 |
|
| ঈশ্বর বলবান রাজাদের পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 19 |
|
| ঈশ্বর ইমোরীয়দের রাজা সীহোনকে পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 20 |
|
| ঈশ্বর বাশনের রাজা ওগকে পরাজিত করেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 21 |
|
| ঈশ্বর তাদের ভূখণ্ড ইস্রায়েলকে দিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 22 |
|
| ঈশ্বর সেই ভূখণ্ড ইস্রায়েলকে উপহারস্বরূপ দিয়েছেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 23 |
|
| যখন আমরা পরাজিত হয়েছিলাম, তখন ঈশ্বর আমাদের স্মরণে রেখেছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 24 |
|
| ঈশ্বর আমাদের শত্রুর হাত থেকে বাঁচিয়েছিলেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 25 |
|
| ঈশ্বর প্রত্যেকটি লোককে আহার দেন| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
| 26 |
|
| স্বর্গের ঈশ্বরের প্রশংসা কর| তাঁর প্রকৃত প্রেম চির বিরাজমান থাকে| |
|
|
|
|