×

Pobitro Baibel

জবুর শরীফ ১৩৬

1
সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
2
ঈশ্বর, যিনি সব দেবতার চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
3
প্রভু, যিনি সব প্রভুদের চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
4
যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
5
যিনি তাঁর বুদ্ধি দিয়ে আকাশ তৈরী করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
6
যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
7
যিনি বড় বড় আলোর সৃষ্টি করেছেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
8
তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
9
তিনি রাতের উপর রাজত্ব করার জন্য চাঁদ ও তারা সৃষ্টি করেছেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
10
যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
11
যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
12
তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়ে তাদের বের করে এনেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
13
যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
14
তিনি ইস্রায়েলীয়দের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
15
কিন্তু ফরৌণ ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরে ফেলে দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
16
যিনি তাঁর লোকদের মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
17
যিনি বড় বড় রাজাদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
18
তিনি শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
19
তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
20
তিনি বাশনের রাজা ওগকে মেরে ফেলেছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
21
তিনি তাদের দেশ অধিকার হিসাবে দিয়ে দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
22
তিনি তাদের দেশ অধিকার হিসাবে তাঁর সেবাকারী ইস্রায়েলীয়দের দিয়েছিলেন; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
23
যিনি আমাদের নীচু অবস্থায় আমাদের কথা মনে করলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
24
যিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-
25
যিনি সমস্ত প্রাণীকে খাবার দেন তাঁকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
26
তোমরা স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও; - তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন