পবিএ বাইবেল
|
| 1 |
| ব্যাবিলনের নদী তীরে বসে অশ্রুপাত করতাম আমরা যখন সিয়োনের কথা জাগত স্মরণে। |
| 2 |
| সেখানকার ঝাউগাছে ঝুলিয়ে রাখতাম আমরা আমাদের বীণগুলি। |
| 3 |
| যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল তারা আমাদের কাছে শুনতে চাইত গান। যারা পীড়ন করত, কাঁদাতো আমাদের, তারা শুনতে চাইত আনন্দের গান। বলতো: শোনাও আমাদের সিয়োনের গান। |
| 4 |
| কিন্তু বিদেশের মাটিতে কেমন করে গাইব আমরা প্রভু পরমেশ্বরের গান? |
| 5 |
| আমি যদি তোমায় ভুলে যাই হে জেরুশালেম, তবে নিষ্ক্রিয় হোক আমার হাত আর যেন বাজাতে না পারি বীণ। |
| 6 |
| যদি তোমায় আমি না রাখি মনে, যদি সর্বাধিক আনন্দদায়ক বস্তুর চেয়েও হে জেরুশালেম তোমায় বেশী ভাল না বাসি তাহলে যেন রুদ্ধ হয়ে যায় কণ্ঠ আমার। |
| 7 |
| হে প্রভু পরমেশ্বর, স্মরণ কর, ইদোমীদের হাতে জেরুশালেমের পতনের কথা। সেদিন ওরা বলেছিল: উপড়ে ফেল, ধ্বংস কর সমূলে। |
| 8 |
| হে উপদ্রবী ব্যাবিলন যে আঘাত হেনেছ তুমি আমাদের প্রতি, তেমনি প্রতিফল যে দেবে তোমাকে ধন্য সেই জন, যে ফিরিয়ে দেবে তোমায় সেই আঘাত, |
| 9 |
| সে তোমার কোল থেকে কেড়ে নেবে শিশুদের আছড়ে ফেলবে কঠিন পাথরে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/137.mp3
150
137