বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব; “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব। |
| 2 |
| তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ; যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়। |
| 3 |
| আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ; আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ। |
| 4 |
| হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে, কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে। |
| 5 |
| তারা সদাপ্রভুর পথগুলির বিষয়ে গান করবে, কারণ সদাপ্রভুর গৌরব মহান। |
| 6 |
| সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন; কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন। |
| 7 |
| যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই, তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো। আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো; তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো। |
| 8 |
| সদাপ্রভু আমার জন্য তাঁর সব পরিকল্পনা সফল করবেন, কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী। আমাকে পরিত্যাগ কোরো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/psalms/138.mp3
150
138