বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| হে সদাপ্রভু, অনিষ্টকারীদের হাত থেকে আমাকে উদ্ধার করো; হিংস্র লোকদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, |
| 2 |
| যারা অন্তরে অনিষ্টের পরিকল্পনা করে, এবং প্রতিদিন যুদ্ধ প্ররোচিত করে, |
| 3 |
| তারা সাপের মতো তাদের জিভ তীক্ষ্ণ করে; কালসাপের বিষ তাদের মুখে। |
| 4 |
| হে সদাপ্রভু, দুষ্টদের হাত থেকে আমাকে সুরক্ষিত রাখো; দুরাচারীদের কবল থেকে আমাকে বাঁচিয়ে রাখো, কারণ তারা আমার পতনের জন্য ষড়যন্ত্র করছে। |
| 5 |
| অহংকারীরা আমার জন্য গোপনে জাল পেতেছে; তারা সেই জালের দড়ি চারিদিকে বিছিয়েছে, আমার চলার পথে তারা ফাঁদ পেতেছে। |
| 6 |
| আমি সদাপ্রভুকে বলি, “তুমিই আমার ঈশ্বর।” হে সদাপ্রভু, আমার বিনীত প্রার্থনা শোনো। |
| 7 |
| হে সার্বভৌম সদাপ্রভু, আমার শক্তিশালী মুক্তিদাতা, যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করেছ। |
| 8 |
| হে সদাপ্রভু, দুষ্টদের মনোবাসনা পূর্ণ হতে দিয়ো না; তাদের সংকল্প সফল হতে দিয়ো না। |
| 9 |
| আমার জন্য আমার শত্রুরা যে দুষ্ট সংকল্প করেছে তা দিয়েই আমার শত্রুরা ধ্বংস হোক। |
| 10 |
| জ্বলন্ত কয়লা তাদের উপর পড়ুক; আগুনে নিক্ষিপ্ত হোক তারা, নিক্ষিপ্ত হোক কর্দমাক্ত গর্তে, যেন আর উঠতে না পারে। |
| 11 |
| নিন্দুকরা যেন দেশে প্রতিষ্ঠিত হতে না পারে; দুর্ভোগ যেন বিনষ্টকারীদের তাড়া করে বেড়ায়। |
| 12 |
| আমি জানি, সদাপ্রভু দরিদ্রদের পক্ষ অবশ্যই নেন আর অভাবীদের প্রতি ন্যায়বিচার করেন। |
| 13 |
| ধার্মিকেরা নিশ্চয়ই তোমার নামের প্রশংসা করবে, এবং ন্যায়পরায়ণেরা তোমার সান্নিধ্যে বসবাস করবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/psalms/140.mp3
150
140