বাংলা বাইবেল 2006
|
| 1 |
| প্রভু, সাহায্যের জন্য আমি আপনাকে ডাকছি| যখন আমি আপনার কাছে প্রার্থনা করি তখন আমার প্রার্থনা শুনুন| শীঘ্রই আমাকে সাহায্য করুন! |
| 2 |
| প্রভু আমার প্রার্থনা গ্রহণ করুন; এটা যেন জ্বলন্ত ধূপের সুগন্ধির মত হয়| এটা যেন সান্ধ্যকালীন উৎসর্গের মত হয়| |
| 3 |
| প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই; আমি যেন কোন মন্দ কথা না বলি| |
| 4 |
| মন্দ কাজ করার আকাঙ্খা আমার মধ্যে থাকতে দেবেন না| মন্দ লোকরা যা করে আনন্দ পায় আমাকে তার সামিল হতে দেবেন না| |
| 5 |
| একজন সৎ লোক আমার ভুল সংশোধন করিয়ে দিতে পারে| সেটা তারই দয়া| আপনার অনুগামীরা আমার সমালোচনা করতে পারে| সেটা ওদের পক্ষে ভালো কাজ হবে; তাও আমি মেনে নেবো| কিন্তু মন্দ লোকরা যে সব মন্দ কাজ করে তার বিরুদ্ধে আমি সর্বদাই প্রার্থনা করবো| |
| 6 |
| ওদের শাসকদের শাস্তি পেতে দিন| তখন লোকে জানতে পারবে আমি সত্য বলেছিলাম| |
| 7 |
| লোকে মাটি খোঁড়ে, জমি চাষ করে এবং সার ছড়িয়ে দেয়| একই রকমভাবে ওদের কবরের চারদিকে আমাদের হাড় ছড়ানো থাকবে| |
| 8 |
| হে আমার প্রভু, আমি সাহায্যের জন্য আপনার দিকে চেয়ে থাকি| আমি আপনাকে বিশ্বাস করি| আমাকে মরে যেতে দেবেন না| |
| 9 |
| মন্দ লোকরা আমার জন্য ফাঁদ পেতেছে| আমাকে ওদের ফাঁদে পড়তে দেবেন না| ওরা যেন ওদের ফাঁদে আমার ধরতে না পারে| |
| 10 |
| দুষ্ট লোকরা নিজেরাই যেন নিজেদের ফাঁদে পড়ে| এবং আমি যেন অনাহত ভাবে চলে যেতে পারি| |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/141.mp3
150
141