বাংলা বাইবেল
|
| 1 |
| হযরত দাউদের। মাবুদ ধন্য হোন, তিনি আমার শৈল; তিনিই আমার হাতকে যুদ্ধ শিক্ষা দেন, আমার আঙ্গুলগুলোকে যুদ্ধ করতে শিক্ষা দেন। |
| 2 |
| তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চদুর্গ ও আমার উদ্ধারকর্তা; তিনি আমার ঢাল, আমি তাঁর মধ্যেই আশ্রয় নিই; তিনি আমার লোকদেরকে আমার অধীনে নত করেন। |
| 3 |
| হে মাবুদ, মানুষ কি যে তুমি তার পরিচয় নাও? মানুষের সন্তানই কি যে তুমি তার বিষয়ে চিন্তা কর? |
| 4 |
| মানুষ তো নিশ্বাস মাত্র, তার আয়ু ছায়ার মত, যা চলে যায়। |
| 5 |
| হে মাবুদ, তোমার আসমান অবনত করে নেমে এসো; পর্বতমালাকে স্পর্শ কর, তারা ধূমায়িত হবে। |
| 6 |
| বিদ্যুৎ নিক্ষেপ কর, ওদেরকে ছিন্নভিন্ন কর, তোমার তীর নিক্ষেপ কর, ওদেরকে সংহার কর। |
| 7 |
| উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; আমাকে উদ্ধার কর, অতল জলধি থেকে রক্ষা কর, সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর, |
| 8 |
| যাদের মুখ মিথ্যা কথা বলে, যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ। |
| 9 |
| হে আল্লাহ্, আমি তোমার উদ্দেশে নতুন গজল গাইব, দশতন্ত্রী নেবলে তোমার প্রশংসা গাইব। |
| 10 |
| তুমিই বাদশাহ্দের বিজয় প্রদান করে থাক, মারাত্মক তলোয়ার থেকে তোমার গোলাম দাউদকে রক্ষা করে থাক। |
| 11 |
| আমাকে উদ্ধার কর, সেই বিজাতি-সন্তানদের হাত থেকে রক্ষা কর, যাদের মুখে মিথ্যা কথা বলে, যাদের ডান হাত প্রতারণায় পূর্ণ। |
| 12 |
| আমাদের পুত্ররা যেন গাছের চারার মত যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যারা যেন প্রাসাদের গাঁথনির অনুরূপে মসৃণ করা কোণের স্তম্ভের মত হয়; |
| 13 |
| আমাদের ভাণ্ডারগুলো যেন পরিপূর্ণ ও নানা রকম দ্রব্যবিশিষ্ট হয়; আমাদের ভেড়াগুলো যেন আমাদের মাঠে হাজার হাজার ও লক্ষ লক্ষ বাচ্চা প্রসব করে; |
| 14 |
| আমাদের সমস্ত বলদ যেন ভার বহন করে; ভগ্নদশা যেন না হয়, হানিও যেন না হয়, আমাদের কোন চকে যেন কান্নার শব্দ না ওঠে। |
| 15 |
| সুখী সেই জাতি, যাদের উপর এরকম দোয়া নেমে আসে; সুখী সেই জাতি, মাবুদ যার আল্লাহ্। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/psalms/144.mp3
150
144