Kitabul Mukkadas
|
| 1 |
| মাবুদের প্রশংসা হোক, তিনি আমার আশ্রয়-পাহাড়; তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিখিয়েছেন, আমার আংগুলগুলোকে শিখিয়েছেন লড়াই করতে। |
| 2 |
| তিনিই আমার বিশ্বস্ত সাহায্যকারী, আমার কেল্লা, আমার উঁচু আশ্রয়স্থান ও উদ্ধারকর্তা; তিনিই আমার ঢাল, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই; তিনিই আমার লোকদের আমার অধীনে আনেন। |
| 3 |
| হে মাবুদ, মানুষ এমন কি যে, তার দিকে তুমি খেয়াল কর? মানুষের সন্তানই বা কি যে, তার দিকে তুমি মনোযোগ দাও? |
| 4 |
| মানুষ তো নিঃশ্বাস মাত্র; তার দিনগুলো সরে যাওয়া ছায়ার মত। |
| 5 |
| হে মাবুদ, তোমার আসমান নুইয়ে তুমি নেমে এস; তুমি পাহাড়-পর্বত ছোঁও যাতে সেগুলো থেকে ধোঁয়া বের হয়। |
| 6 |
| তুমি বিদ্যুৎ পাঠিয়ে শত্রুদের ছড়িয়ে দাও; তোমার তীর ছুঁড়ে তাদের বিশৃঙ্খল করে দাও। |
| 7 |
| তুমি উপর থেকে তোমার হাত বাড়িয়ে দাও; তুমি আমাকে রক্ষা কর, বন্যার হাত থেকে, হ্যাঁ, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও। |
| 8 |
| তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা কসম খায়। |
| 9 |
| হে আল্লাহ্, আমি তোমার উদ্দেশে নতুন কাওয়ালী গাইব; দশতারা বাজিয়ে আমি তোমার উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাইব। |
| 10 |
| তুমি তো বাদশাহ্দের জয় দান করে থাক; তোমার গোলাম দাউদকে সর্বনাশা তলোয়ারের হাত থেকে রক্ষা করে থাক। |
| 11 |
| আমাকে রক্ষা কর, অন্য জাতিদের হাত থেকে আমাকে বাঁচাও; তাদের মুখ ছলনার কথায় ভরা; তারা ডান হাত তুলে মিথ্যা কসম খায়। |
| 12 |
| আমাদের ছেলেরা কিশোর বয়সে যেন গাছের চারার মত বেড়ে ওঠে, আর আমাদের মেয়েরা যেন রাজবাড়ীর খোদাই করা থামের মত হয়। |
| 13 |
| আমাদের গোলাঘরগুলো যেন সব রকম খাবারে ভরা থাকে; আমাদের ভেড়াগুলো যেন মাঠের মধ্যে হাজারে হাজারে, লাখে লাখে বাচ্চা দেয়। |
| 14 |
| আমাদের বলদগুলো যেন ভারী ভারী বোঝা টানতে পারে; আমাদের দেয়ালে যেন ফাটল না ধরে, কেউ যেন বন্দী না হয়, রাস্তায় রাস্তায় যেন দুঃখের কান্নার শব্দ না ওঠে। |
| 15 |
| ধন্য সেই জাতি, যার অবস্থা এরকম হয়। ধন্য সেই জাতি, আল্লাহ্ যার মাবুদ। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/144.mp3
150
144