|
| 1 |
|
| হে আমার ঈশ্বর, হে রাজা, আমি তোমার গুণগান করব; আমি চিরকাল তোমার প্রশংসা করব। |
|
| 2 |
|
| প্রতিদিন আমি তোমার প্রশংসা করব; চিরকাল তোমার গৌরব করব। |
|
| 3 |
|
| সদাপ্রভু মহান আর সব চেয়ে বেশী প্রশংসার যোগ্য; কেউ তাঁর মহত্ব বুঝে উঠতে পারে না। |
|
| 4 |
|
| এক বংশের লোকেরা তার পরের বংশের লোকদের কাছে তোমার কাজের গুণগান করবে; তারা তোমার শক্তিশালী কাজের কথা ঘোষণা করবে। |
|
| 5 |
|
| আমি তোমার মহিমার গৌরবময় জাঁকজমক আর তোমার আশ্চর্য আশ্চর্য কাজ সম্বন্ধে ধ্যান করব। |
|
| 6 |
|
| লোকে তোমার ভয়-জাগানো আশ্চর্য কাজের শক্তির কথা বলবে, আর আমি তোমার মহত্বের কথা ঘোষণা করব। |
|
| 7 |
|
| তুমি যে তাদের প্রচুর মংগল করেছ তা তারা বলে বেড়াবে, তোমার ন্যায্যতার কথা নিয়ে আনন্দে গান গাইবে। |
|
| 8 |
|
| সদাপ্রভু দয়াময় ও মমতায় পূর্ণ; তিনি সহজে অসন্তুষ্ট হন না এবং তাঁর অটল ভালবাসার সীমা নেই। |
|
| 9 |
|
| সদাপ্রভু সকলের জন্যই মংগলময়; তাঁর সৃষ্ট সব কিছুর উপরে তাঁর মমতা রয়েছে। |
|
| 10 |
|
| হে সদাপ্রভু, তুমি যা কিছু সৃষ্টি করেছ সে সবই তোমাকে ধন্যবাদ দেবে; তোমার ভক্তেরা তোমার গৌরব করবে। |
|
| 11 |
|
| তারা তোমার রাজ্যের গৌরবের কথা আর তোমার শক্তির কথা বলবে; |
|
| 12 |
|
| যাতে সব মানুষ তোমার শক্তিপূর্ণ কাজের কথা জানতে পারে, আর জানতে পারে তোমার রাজ্যের গৌরবপূর্ণ জাঁকজমকের কথা। |
|
| 13 |
|
| তোমার রাজ্য চিরস্থায়ী রাজ্য; তোমার শাসন বংশের পর বংশ ধরে চলে। |
|
| 14 |
|
| যারা পড়ে যাচ্ছে সদাপ্রভু তাদের ধরে রাখেন; যারা নুয়ে পড়েছে তাদের তিনি তুলে ধরেন। |
|
| 15 |
|
| আশা নিয়ে সকলেই তোমার দিকে তাকিয়ে থাকে; ঠিক সময়ে তুমি তাদের খাবার দিয়ে থাক। |
|
| 16 |
|
| সমস্ত প্রাণীর মনের ইচ্ছা তুমি হাত খুলে পূরণ করে থাক। |
|
| 17 |
|
| সদাপ্রভু তাঁর সমস্ত পথে ন্যায়বান আর সমস্ত কাজে বিশ্বস্ত। |
|
| 18 |
|
| যারা সদাপ্রভুকে ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তাদের কাছেই থাকেন। |
|
| 19 |
|
| যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে তাদের মনের ইচ্ছা তিনি পূরণ করেন; সাহায্যের জন্য তাদের কান্না শুনে তিনি তাদের রক্ষা করেন। |
|
| 20 |
|
| যারা সদাপ্রভুকে ভালবাসে তাদের সকলকে তিনি রক্ষা করেন, কিন্তু সব দুষ্টদের তিনি ধ্বংস করে ফেলবেন। |
|
| 21 |
|
| আমার মুখ সদাপ্রভুর গুণগান করবে; সমস্ত প্রাণী যুগ যুগ ধরে তাঁর পবিত্রতার প্রশংসা করবে। |
|
|
|
|