×

Kitabul Mukkadas

জবুর শরীফ ১৪৭

1
আলহামদুলিল্লাহ্‌! আমাদের আল্লাহ্‌র প্রশংসা-কাওয়ালী গাওয়া কত ভাল! তা কি সুন্দর! তাঁর প্রশংসা করা কত উপযুক্ত!
2
মাবুদই জেরুজালেমকে গড়ে তোলেন; দূর করে দেওয়া বনি-ইসরাইলদের তিনিই জমায়েত করেন।
3
যাদের মন ভেংগে গেছে তিনি তাদের সুস্থ করেন; তাদের সব আঘাত তিনিই বেঁধে দেন।
4
তিনি তারাগুলোর সংখ্যা গণনা করেন, তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন।
5
আমাদের মালিক মহান, তাঁর কুদরত প্রচুর; তাঁর জ্ঞান বুদ্ধির সীমা নেই।
6
মাবুদ নম্র লোকদের ধরে রাখেন, কিন্তু দুষ্ট লোকদের মাটিতে ফেলে দেন।
7
তোমরা মাবুদের উদ্দেশে শুকরিয়ার কাওয়ালী গাও; বীণা বাজিয়ে আমাদের আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার কাওয়ালী গাও।
8
তিনি আকাশ মেঘে ঢাকেন; তিনি দুনিয়ার জন্য বৃষ্টির ব্যবস্থা করেন আর পাহাড়ের উপরে ঘাস জন্মাতে দেন।
9
পশুদের খাবার তিনিই যুগিয়ে দেন; দাঁড়কাকের বাচ্চারা যখন ডাকে তখন তিনিই তাদের খাবার দেন।
10
ঘোড়ার শক্তিতে তিনি সন্তুষ্ট হন না, যোদ্ধার পায়ের শক্তিতেও তাঁর আনন্দ নেই;
11
কিন্তু যারা তাঁকে ভয় করে আর তাঁর অটল মহব্বতের উপর আশা রাখে, তাদের নিয়েই মাবুদের যত আনন্দ।
12
হে জেরুজালেম, মাবুদের গুণগান কর; হে সিয়োন, তোমার আল্লাহ্‌র প্রশংসা কর।
13
তিনিই তো তোমার দরজাগুলোর আগল শক্ত করেছেন, তোমার মধ্যে বাসকারী লোকদের দোয়া করেছেন।
14
তোমার সীমানাগুলোতে তিনিই শান্তি রাখেন, আর সবচেয়ে ভাল গম দিয়ে তোমাকে তৃপ্ত করেন।
15
তিনি দুনিয়াতে তাঁর হুকুম পাঠান; খুব তাড়াতাড়ি তা পালন করা হয়।
16
তিনি ভেড়ার লোমের মত তুষার পাঠান আর ছাইয়ের মত শিশির ছড়ান।
17
তিনি রুটির টুকরার মত করে শিলা ফেলেন; তাঁর দেওয়া শীত কে সহ্য করতে পারে?
18
তাঁর কালাম পাঠিয়ে তিনি শিলা গলিয়ে ফেলেন; তাঁর বাতাস বহালে পানি বয়ে যায়।
19
ইয়াকুবের উপরে তিনি তাঁর কালাম নাজেল করেছেন, ইসরাইলের কাছে প্রকাশ করেছেন তাঁর নিয়ম ও শরীয়ত।
20
অন্য কোন জাতির জন্য তিনি তা করেন নি; তাঁর শরীয়ত তারা জানে না। আলহামদুলিল্লাহ্‌!
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন