ইন্ডিয়ান রিভাইজড ভার্সন
|
| 1 |
| তোমার সদাপ্রভুুর প্রশংসা কর, প্রশংসা কর সদাপ্রভুুর স্বর্গ থেকে; প্রশংসা কর উর্ধ থেকে। |
| 2 |
| তাঁর প্রশংসা কর, তাঁর সব দূতেরা, তাঁর প্রশংসা কর, তাঁর সব বাহিনী। |
| 3 |
| তাঁর প্রশংসা কর, সূর্য্য এবং চন্দ্র, তাঁর প্রশংসা কর, উজ্জ্বল তারারা। |
| 4 |
| তাঁর প্রশংসা কর, উচ্চতম স্বর্গ এবং আকাশমণ্ডলের ওপরের জলসমূহ। |
| 5 |
| তারা সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, কারণ তিনি আজ্ঞা করলেন এবং তারা সৃষ্ট হল; |
| 6 |
| তিনি অনন্তকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, তিনি এক বিধি দিয়েছেন যা পরিবর্তন হবে না। |
| 7 |
| সদাপ্রভুুর প্রশংসা কর পৃথিবী থেকে, তোমরা সামুদ্রিক প্রাণীরা এবং সব গভীর মহাসমুদ্র, |
| 8 |
| আগুন এবং শিলা, তুষার এবং মেঘ, ঝোড়ো বাতাস তাঁর বাক্য পূর্ণ করে, |
| 9 |
| পর্বতেরা এবং সব উপপর্বত, ফলের গাছ এবং সব এরস গাছ, |
| 10 |
| বন্য পশু এবং সব পালিত পশু, প্রাণী যা বুকে হাঁটে এবং সব পাখিরা, |
| 11 |
| পৃথিবীর রাজারা এবং সব জাতি, নেতারা এবং পৃথিবীর সব বিচারকর্ত্তা; |
| 12 |
| যুবকরা এবং যুবতীরা উভয়ই; বৃদ্ধরা এবং শিশুরা। |
| 13 |
| সবাই সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, কারণ কেবল তাঁরই নাম উন্নত এবং তাঁর মহিমা বিস্তারিত পৃথিবীর এবং স্বর্গের ওপরে। |
| 14 |
| তিনি তাঁর লোকেদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করেছেন, কারণ তা প্রশংসা ভূমি, তাঁর সব বিশ্বাসীদের জন্য, ইস্রায়েলের সন্তানদের জন্য, তাঁর কাছের লোকদের জন্য। সদাপ্রভুুর প্রশংসা কর। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliirvben/psalms/148.mp3
150
148