Pobitro Baibel
|
| 1 |
| সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও, ঈশ্বরভক্তদের সভায় তাঁর প্রশংসা-গান কর। |
| 2 |
| ইস্রায়েল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক, সিয়োনের লোকেরা তাদের রাজাকে নিয়ে খুশী হোক। |
| 3 |
| তারা নাচতে নাচতে তাঁর গৌরব করুক, খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার গান করুক; |
| 4 |
| কারণ সদাপ্রভু তাঁর লোকদের নিয়ে আনন্দ পান; তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন। |
| 5 |
| এই সম্মান লাভ করে ঈশ্বরভক্তেরা আনন্দ করুক; তারা নিজের নিজের বিছানায় আনন্দে গান করুক। |
| 6 |
| তাদের মুখে ঈশ্বরের গৌরব থাকুক আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার, |
| 7 |
| যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে, |
| 8 |
| যাতে শিকল দিয়ে তাদের রাজাদের বাঁধতে পারে, তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে বাঁধতে পারে, |
| 9 |
| আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে তা কাজে লাগাতে পারে। এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব। সদাপ্রভুর প্রশংসা হোক। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/149.mp3
150
149