Kitabul Mukkadas
|
| 1 |
| হে মাবুদ, তোমার আবাস-তাম্বুতে কে দাঁড়াবার যোগ্য? তোমার পবিত্র পাহাড়ে কে বাস করার যোগ্য? |
| 2 |
| সে-ই যোগ্য, যে নিখুঁত জীবন কাটায়, ন্যায় কাজ করে, সত্যে ভরা অন্তর থেকে কথা বলে, |
| 3 |
| পরের নিন্দা করে না, সংগীর ক্ষতি করে না, প্রতিবেশীর সম্মান নষ্ট করে না, |
| 4 |
| ঘৃণার যোগ্য লোককে ত্যাগ করে চলে আর মাবুদের ভক্তদের সম্মান করে, ক্ষতি হলেও ওয়াদা রক্ষা করে, |
| 5 |
| সুদ ছাড়াই টাকা ধার দেয়, আর ঘুষ খেয়ে নির্দোষীর ক্ষতি করে না। যে এইভাবে চলে সে সব সময় স্থির থাকবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/015.mp3
150
15