×

বাংলা সমকালীন সংস্করণ

জবুর শরীফ ১৫০

1
সদাপ্রভুর প্রশংসা করো। ঈশ্বরের পবিত্রস্থানে তাঁর প্রশংসা করো; বিশাল ঊর্ধ্বলোকে তাঁর প্রশংসা করো।
2
তাঁর পরাক্রমের কীর্তির জন্য তাঁর প্রশংসা করো; তাঁর অতিক্রমকারী মহিমার জন্য তাঁর প্রশংসা করো।
3
তূরীধ্বনির শব্দে তাঁর প্রশংসা করো, বীণা ও সুরবাহারে তাঁর প্রশংসা করো।
4
খঞ্জনি ও নৃত্যের তালে তাঁর প্রশংসা করো, তারের যন্ত্রে ও সানাই বাজিয়ে তাঁর প্রশংসা করো,
5
করতাল বাজিয়ে তাঁর প্রশংসা করো, করতালের উচ্চধ্বনিতে তাঁর প্রশংসা করো।
6
শ্বাসবিশিষ্ট সবকিছু সদাপ্রভুর প্রশংসা করুক। সদাপ্রভুর প্রশংসা করো।
Bengali Bible BCV
পবিত্র বাইবেল, বাংলা সমকালীন সংস্করণ™ সর্বস্বত্ব 2007, 2017, 2019 Biblica, Inc. অনুমতি সহ ব্যবহৃত। বিশ্বব্যাপী সর্বস্বত্ব সংরক্ষিত। The Holy Bible, Bengali Contemporary Version™ 2007, 2017, 2019 by Biblica, Inc.
:
নোট সংরক্ষণ করুন