Pobitro Baibel
|
| 1 |
| হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা কর, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। |
| 2 |
| আমি সদাপ্রভুকে বলেছি, “তুমিই আমার প্রভু; তুমি ছাড়া আর কিছুতে আমার মংগল নেই।” |
| 3 |
| পৃথিবীর যে সব লোক ঈশ্বরের, তাঁরা মহান; তাঁদের নিয়েই আমার সব আনন্দ। |
| 4 |
| যারা দেব-দেবতাকে উপহার দিয়ে নিজের করে নেয় তাদের দুঃখ বেড়ে যাবে। তারা রক্তের যে ঢালন-উৎসর্গ করে আমি তা করব না; দেব-দেবতার নামও আমি মুখে আনব না। |
| 5 |
| সদাপ্রভু, তুমিই আমার সম্পত্তি; তুমিই আমার পিপাসার জল। আমার ভাগ্য তোমার হাতেই আছে। |
| 6 |
| আমার সীমার মধ্যে যে জায়গা পড়েছে তা চমৎকার; আমার সম্পত্তি দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। |
| 7 |
| আমি সদাপ্রভুকে ধন্যবাদ দেব যিনি আমাকে সুবুদ্ধি দেন; রাতে আমার অন্তর আমাকে নির্দেশ দেয়। |
| 8 |
| আমার চোখ সব সময় সদাপ্রভুর দিকে আছে; তিনি আমার ডান পাশে আছেন বলে আমি স্থির থাকব। |
| 9 |
| এইজন্য আমার মন খুশীতে ভরা, আমার অন্তর আনন্দ করছে আর আমার দেহ নিরাপদে থাকবে; |
| 10 |
| কারণ তুমি আমাকে মৃতস্থানে ফেলে রাখবে না, তোমার ভক্তের দেহকে তুমি নষ্ট হতে দেবে না। |
| 11 |
| জীবনের পথ তুমি আমাকে জানিয়েছ; তোমার কাছে থাকায় আছে পরিপূর্ণ আনন্দ আর তোমার ডান পাশে রয়েছে চিরকালের সুখ। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/016.mp3
150
16