বাংলা বাইবেল
|
| 1 |
| জাতিবৃন্দ কেন কলহ করে? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় নিয়ে ধ্যান করে? |
| 2 |
| দুনিয়ার বাদশাহ্রা দণ্ডায়মান হয়, শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে, মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে; |
| 3 |
| বলে, ‘এসো, আমরা ওদের বন্ধন ছিঁড়ে ফেলি, নিজের কাছ থেকে ওদের দড়ি খুলে ফেলি।’ |
| 4 |
| যিনি বেহেশতে উপবিষ্ট, তিনি হাসবেন; মাবুদ তাদের বিদ্রূপ করবেন। |
| 5 |
| তখন তিনি ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন, কোপে তাদেরকে ভয় দেখাবেন। |
| 6 |
| আমিই আমার বাদশাহ্কে স্থাপন করেছি আমার পবিত্র সিয়োন পর্বতে। |
| 7 |
| আমি মাবুদের নির্দেশের কথা বলবো; তিনি আমাকে বললেন, তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি। |
| 8 |
| আমার কাছে যাচ্ঞা কর, আমি তোমাকে উত্তরাধিকার হিসেবে জাতিদেরকে দেব, দুনিয়ার প্রান্তগুলো তোমার অধিকারে এনে দেব। |
| 9 |
| তুমি লোহার দণ্ড দ্বারা তাদেরকে ভাঙ্গবে, কুম্ভকারের পাত্রের মত খণ্ড-বিখণ্ড করবে। |
| 10 |
| অতএব এখন বাদশাহ্গণ! বিবেচক হও; দুনিয়ার বিচারকগণ! শাসন গ্রহণ কর। |
| 11 |
| তোমরা সভয়ে মাবুদের এবাদত কর, সকম্পে উল্লাস কর। |
| 12 |
| পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও, কারণ ক্ষণমাত্রে তাঁর ক্রোধ প্রজ্বলিত হবে। সুখী তারা সকলে, যাঁরা তাঁর মধ্যে আশ্রয় নেয়। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/psalms/002.mp3
150
2