ইন্ডিয়ান রিভাইজড ভার্সন
|
| 1 |
| সদাপ্রভুু, বিপদের দিনের তোমাকে সাহায্য করবেন, যাকোবের ঈশ্বরের নাম তোমাকে রক্ষা করুক |
| 2 |
| এবং সিয়োন থেকে তোমাকে সমর্থন করার জন্য তাঁর পবিত্রস্থান থেকে সাহায্য পাঠাক। |
| 3 |
| তিনি তোমার সমস্ত উপহার স্মরণ করুন এবং হোমবলি গ্রহণ করুন। সেলা |
| 4 |
| তিনি তোমার হৃদয় এর বাসনা এবং তোমার সমস্ত পরিকল্পনাগুলো পূরণ করুক। |
| 5 |
| আমরা তোমার পরিত্রাণে আনন্দ করব এবং আমাদের ঈশ্বরের নামে, পতাকা তুলব। সদাপ্রভুু তোমার সমস্ত প্রার্থনা পূরণ করুক। |
| 6 |
| এখন আমি জানি যে প্রভু তাঁর অভিষিক্ত লোকেদের উদ্ধার করবেন; তাঁর ডান হাতের শক্তির সঙ্গে তিনি তাঁর পবিত্র স্বর্গ থেকে তাদের উত্তর দেবেন। |
| 7 |
| অনেকে রথের উপর এবং অন্যান্যরা ঘোড়ার উপরে নির্ভর করে, কিন্তু আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুকে ডাকি। |
| 8 |
| তারা নত হয়ে পতিত হয়; আমরা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকব। |
| 9 |
| সদাপ্রভুু, রাজাকে উদ্ধার কর; যখন আমরা ডাকি তখন আমাদের সাহায্য করো। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliirvben/psalms/020.mp3
150
20