ইন্ডিয়ান রিভাইজড ভার্সন
|
| 1 |
| সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে, তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে! |
| 2 |
| তুমি তার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করেছ এবং তার মুখের অনুরোধ ফিরিয়ে দাওনি। সেলা |
| 3 |
| কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ; তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন। |
| 4 |
| তিনি তোমার কাছে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, তুমি তাকে তা দিয়েছ; তুমি তাঁকে চিরদিনের র জন্য দীর্ঘ আয়ু দিয়েছ। |
| 5 |
| তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান; তুমি তার উপর সম্মান এবং মহিমা রেখেছ। |
| 6 |
| তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ, তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে। |
| 7 |
| কারণ রাজা সর্বশক্তিমান সদাপ্রভুুতে নির্ভর করেন; মহান ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা থেকে তিনি বিচলিত হবেন না। |
| 8 |
| তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে; তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে। |
| 9 |
| তোমার ক্রোধের দিন, তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে এবং আগুন তাদের গ্রাস করবে। |
| 10 |
| মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে। |
| 11 |
| কারণ তারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে; তারা কুমন্ত্রণা করে, তাতে তারা সফল হবে না! |
| 12 |
| কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; তুমি তাদের আগে তোমার ধনুক টানবে। |
| 13 |
| সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও; আমরা গান গাব এবং তোমার শক্তির প্রশংসা করব। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliirvben/psalms/021.mp3
150
21