Pobitro Baibel
|
| 1 |
| সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। |
| 2 |
| তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোওয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। |
| 3 |
| তিনি আমাকে নতুন শক্তি দেন; তাঁর নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। |
| 4 |
| ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমিই আমার সংগে আছ; তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। |
| 5 |
| শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাক; আমার মাথায় দাও তেল; আমার পেয়ালা উপ্চে পড়ে। |
| 6 |
| আমি জানি সারা জীবন ধরে তোমার মংগল ও অটল ভালবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে; আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/023.mp3
150
23