বাংলা বাইবেল 2006
|
| 1 |
| হে ঈশ্বরের সন্তানরা, তোমরা প্রভুর প্রশংসা কর! তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর| |
| 2 |
| প্রভুর প্রশংসা কর এবং তাঁর নামের সম্মান কর! তোমরা পবিত্র বস্ত্র পরে তাঁর উপাসনা কর| |
| 3 |
| প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায়| মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মত| |
| 4 |
| প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে| প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে| |
| 5 |
| প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয়| প্রভু লিবানোনের এরস গাছ ভেঙ্গে দিয়েছেন| |
| 6 |
| প্রভু লিবানোনকে প্রকম্পিত করেছেন এবং দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে| শিরিয়োণ প্রকম্পিত হচ্ছে, দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে| |
| 7 |
| বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে| |
| 8 |
| প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে| প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে| |
| 9 |
| প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয়| প্রভু বনস্থলী ধ্বংস করেন| কিন্তু তাঁর পবিত্র মন্দিরে, লোকে তাঁর মহিমার গান গায়| |
| 10 |
| প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন| |
| 11 |
| প্রভু তাঁর লোকদের শক্তি দেন| তিনি তাঁর লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন| |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/029.mp3
150
29