Kitabul Mukkadas
|
| 1 |
| হে ফেরেশতারা, তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর, ঘোষণা কর মাবুদের গৌরব ও কুদরত। |
| 2 |
| তোমরা মাবুদের গৌরব ঘোষণা কর; তাঁর মহিমাপূর্ণ পবিত্রতার কথা ভেবে তাঁর এবাদত কর। |
| 3 |
| পানির উপরে মাবুদের গলার আওয়াজ শোনা যায়; বাজ পড়ার শব্দে গৌরবময় আল্লাহ্ গর্জন করেন; সমস্ত পানির উপরে বাজের শব্দে রয়েছে মাবুদের গর্জন। |
| 4 |
| মাবুদের গলার আওয়াজ কুদরতে পূর্ণ, মহিমায় পূর্ণ সেই আওয়াজ। |
| 5 |
| সেই আওয়াজ এরস গাছও ভেংগে ফেলে; মাবুদ লেবাননের এরস গাছ টুকরা টুকরা করেন। |
| 6 |
| তিনি লেবানন পাহাড়শ্রেণীকে বাছুরের মত নাচান, আর সিরিয়োণ পাহাড়কে নাচান বুনো ষাঁড়ের বাচ্চার মত। |
| 7 |
| মাবুদের গলার আওয়াজে আকাশে বিদ্যুতের ঝলক সৃষ্টি হয়। |
| 8 |
| সেই আওয়াজে মরুভূমি কেঁপে ওঠে; মাবুদ কাদেশের মরুভূমি কাঁপিয়ে তোলেন। |
| 9 |
| তাঁর গলার আওয়াজে হরিণীরা বাচ্চা দেয় আর বনের ডাল ও পাতা পড়ে যায়; তাঁর বাসস্থানে সবার মুখে রয়েছে, “তিনি গৌরবময়।” |
| 10 |
| মহাবন্যার পানি মাবুদের অধীনে ছিল; তিনি চিরকালের বাদশাহ্, তিনি সিংহাসনে আছেন। |
| 11 |
| মাবুদ তাঁর বান্দাদের শক্তির যোগান দেবেন; শান্তি দান করে তিনি তাদের দোয়া করবেন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/029.mp3
150
29