পবিএ বাইবেল
|
| 1 |
| হে প্রভু, আমার শত্রুরা সংখ্যায় অনেক, বহুজন বিদ্রোহ করছে আমার বিরুদ্ধে। |
| 2 |
| আমার সম্বন্ধে অনেকেই বলছে: ওকে উদ্ধার করবেন না ঈশ্বর। সেলা |
| 3 |
| কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ঢালের মত ঘিরে রেখেছ আমায় দিয়েছ গৌরব, করেছ উন্নতশির। |
| 4 |
| প্রভু পরমেশ্বরের কাছে আমি কাতর মিনতি করি, তাঁর পবিত্র শৈল থেকে তিনি আমায় উত্তর দেন। সেলা |
| 5 |
| আমি মগ্ন হই গভীর নিদ্রায় জাগ্রত হই আবার, রক্ষা করেন সর্বদা প্রভু আমায়। |
| 6 |
| শত সহস্র লোক ঘিরেছে আমায়, তবুও আমি ভয় করি না তাদের। |
| 7 |
| এস প্রভু পরমেশ্বর, উদ্ধার কর আমায়। দণ্ড দাও আমার শত্রুদের, কর তাদের শক্তিহীন। |
| 8 |
| হে প্রভু পরমেশ্বর, তোমারই হাতে পরিত্রাণ, বর্ষণ কর তোমার আশিস তোমার প্রজাদের উপর। সেলা |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/003.mp3
150
3