ঐসব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে এবং সৎ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে| ঐসব মন্দ লোকেরা প্রচণ্ড উদ্ধত| কিন্তু যে মুখ দিয়ে ওরা মিথ্যা কথা বলে তা নীরব হয়ে যাবে|
সৎ লোকদের আঘাত করার জন্য মন্দ লোকরা একসঙ্গে জড় হয়| ঐসব মন্দ লোক লড়াই শুরু করতে চায়| কিন্তু আপনি সেই সব সৎ লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন| আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন|
আমি ভীত হয়ে বলেছিলাম, “আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না|” কিন্তু হে ঈশ্বর, আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন|
হে ঈশ্বরের অনুগামীরা, তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো! যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান, প্রভু তাদের রক্ষা করেন| কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে প্রভু তাদের শাস্তি দেন| তারা তাদের প্রাপ্য শাস্তি পায়|