Kitabul Mukkadas
|
| 1 |
| ধন্য সেই লোক, যার আল্লাহ্র প্রতি বিদ্রোহ মাফ করা হয়েছে, যার গুনাহ্ ঢাকা দেওয়া হয়েছে। |
| 2 |
| ধন্য সেই লোক, যার অন্যায় মাবুদ মাফ করেছেন আর যার অন্তরে কোন ছলনা নেই। |
| 3 |
| আমি যখন গুনাহ্ স্বীকার করি নি তখন সারা দিন কোঁকাতে কোঁকাতে আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছিল; |
| 4 |
| কারণ তখন দিনরাত আমার উপরে তোমার হাতের চাপ ভারী ছিল; গরমকালের গরমে যেমন হয় তেমনি করে আমার গায়ের শক্তি কমে যাচ্ছিল। [সেলা] |
| 5 |
| তখন আমার গুনাহ্ আমি তোমার কাছে স্বীকার করলাম, আমার অন্যায় আমি আর ঢেকে রাখলাম না। আমি বলেছিলাম, “আমার বিদ্রোহের কথা আমি মাবুদের কাছে স্বীকার করব।” তাই গুনাহের দরুন আমার দোষ তুমি মাফ করে দিলে। [সেলা] |
| 6 |
| কাজেই যতদিন সুযোগ আছে ততদিন তোমার ভক্তেরা তোমার কাছে মুনাজাত করুক; সত্যিই, বিপদ যখন বন্যার পানির মত হয়ে দেখা দেবে তখন তা তাদের কাছে আসবে না। |
| 7 |
| তুমিই আমার লুকিয়ে থাকার জায়গা। তুমি আমাকে কষ্টের হাত থেকে রক্ষা করছ। মুক্তির আনন্দ-কাওয়ালীতে তুমিই আমাকে ঘিরে রাখছ। [সেলা] |
| 8 |
| আমি মাবুদ তোমাকে জ্ঞান দেব আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব; তোমাকে চোখে চোখে রেখে আমি শিক্ষা দেব। |
| 9 |
| তোমরা ঘোড়া বা গাধার মত হোয়ো না যাদের বুঝবার শক্তি নেই; মুখে লাগাম ও দড়ি দিয়ে তাদের বশে রাখতে হয়, তা না দিলে তারা তোমাদের কাছে আসবে না। |
| 10 |
| দুষ্টকে অনেক যন্ত্রণা পেতে হয়, কিন্তু যে মাবুদের উপর ভরসা করে মাবুদের অটল মহব্বত তাকে ঘিরে রাখে। |
| 11 |
| হে আল্লাহ্ভক্ত লোকেরা, মাবুদই যেন তোমাদের আনন্দের বিষয় হন, তাঁকে নিয়েই তোমরা খুশী হও; তোমরা যারা অন্তরে খাঁটি, তোমরা সকলে আনন্দ-কাওয়ালী গাও। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/032.mp3
150
32