পবিএ বাইবেল
|
| 1 |
| জয়ধ্বনি কর হে ধার্মিকবৃন্দ, প্রভু পরমেশ্বরের নামে হর্ষধ্বনি কর। ন্যায়নিষ্ঠদের মুখেই মানায় স্তুতিগান। তাঁর অনুগত ভক্তের মুখেই শোভা পায় তাঁর স্তুতিগান। |
| 2 |
| তোমরা বীণার ঝঙ্কারে গাও পরমেশ্বরের স্তুতিগান, নিবেদন কর স্তবের নৈবেদ্য বহুবিচিত্র তারের ঝঙ্কারে। |
| 3 |
| উদাত্ত কণ্ঠে গাও নব নব সঙ্গীত তাঁরই উদ্দেশে নিপুণ হাতে ঝঙ্কার তোল তারযন্ত্রে। |
| 4 |
| প্রভুর বাক্য পরম সত্য, সত্য রক্ষা করেন তিনি সকল কর্মে। |
| 5 |
| সততা ও ন্যায়বিচারে প্রভুর সন্তোষ, তাঁর অবিচল প্রেমের নিত্য ধারায় পূর্ণ এ ধরাতল। |
| 6 |
| প্রভু পরমেশ্বরের উচ্চারণে সৃষ্ট হল গগনমণ্ডল, রূপায়িত হল সূর্য-চন্দ্র তারকারাজি তাঁর একটি আদেশে। |
| 7 |
| তিনিই করেছেন সংহত সমুদ্রের জলরাশিকে, সঞ্চিত রেখেছেন অতল জলধিবক্ষে। |
| 8 |
| প্রভুকে সম্ভ্রম করুক সমগ্র পৃথিবী, সমাদরে জগদ্বাসী করুক তাঁর আরাধনা। |
| 9 |
| তাঁর বাক্য উচ্চারণে সৃষ্ট হল এ বিশ্বভুবন, তাঁরই নির্দেশে হল তার স্থিতি। |
| 10 |
| প্রভু পরমেশ্বর জাতিবৃন্দের মন্ত্রণা ব্যর্থ করেন, বিফল করেন তাদের সকল সঙ্কল্প। |
| 11 |
| প্রভু পরমেশ্বরের পরিকল্পনা চিরস্থায়ী, সার্থক তাঁর সঙ্কল্প যুগে যুগে। |
| 12 |
| ধন্য সেই জাতি, প্রভু পরমেশ্বরই যাদের আরাধ্য ঈশ্বর, পরম সৌভাগ্য সেই মানব গোষ্ঠীর, যারা তাঁর মনোনীত প্রজা। |
| 13 |
| স্বর্গ থেকে প্রভু দৃষ্টিপাত করেন, দেখেন তাঁর সকল সন্তানকে। |
| 14 |
| আপন আবাস থেকে তিনি সকল মর্ত্যবাসীকে করেন নিরীক্ষণ। |
| 15 |
| তিনিই দান করেন তাদের চিন্তাশক্তি, লক্ষ্য করেন তাদের সকল কার্যকলাপ। |
| 16 |
| বিরাট সেনাবাহিনী কোন রাজাকে রক্ষা করতে পারে না আপন শৌর্যে বীর পায় না নিস্তার। |
| 17 |
| যুদ্ধ অশ্বে নির্ভর করে বৃথা বিজয়ের আশা, মহাতেজীয়ান হলেও সে অশ্ব রক্ষার অক্ষম। |
| 18 |
| প্রভুর দৃষ্টি নিয়ত নিবদ্ধ তাদেরই উপর যারা সম্ভ্রম করে তাঁকে, নির্ভর করে তাঁর অবিচল প্রেমে, |
| 19 |
| যেন মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেন তাদের প্রাণ, দুর্ভিক্ষের গ্রাস থেকে বাঁচান তাদের জীবন। |
| 20 |
| আমরা প্রভুরই প্রতীক্ষায় আছি, তিনিই আমাদের সহায়, আমাদের ঢালস্বরূপ। |
| 21 |
| তাঁরই সান্নিধ্যে আমাদের পরম আনন্দ, তাঁরই পুণ্য নাম আমাদের পরম সহায়। |
| 22 |
| হে প্রভু পরমেশ্বর, বিরাজ করুক তোমার অবিচল প্রেম আমাদের ঘিরে, তুমিই আমাদের সকল আশা ও ভরসা |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/033.mp3
150
33