|
| 1 |
|
| হযরত দাউদের। হে মাবুদ, যারা আমার সঙ্গে ঝগড়া করে, তাদের সঙ্গে ঝগড়া কর, যারা আমার সঙ্গে যুদ্ধ করে, তাদের সঙ্গে যুদ্ধ কর। |
|
| 2 |
|
| তুমি ঢাল ও ফলক ধারণ কর, আমার সাহায্যের জন্য দণ্ডায়মান হও। |
|
| 3 |
|
| বর্শা ধর, আমার তাড়নাকারীদের সম্মুখ পথ রুদ্ধ কর; আমার প্রাণকে বল, আমিই তোমার উদ্ধার। |
|
| 4 |
|
| যারা আমার প্রাণের খোঁজ করে, তারা লজ্জিত ও অপমানিত হোক; যারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তারা ফিরে যাক ও হতাশ হোক। |
|
| 5 |
|
| তারা বায়ূচালিত তুষের মত হোক, মাবুদের ফেরেশতা তাদের তাড়া করুন। |
|
| 6 |
|
| তাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হোক; মাবুদের ফেরেশতা তাদের পিছনে ধাবমান হোন। |
|
| 7 |
|
| কেননা তারা অকারণে আমার জন্য গর্তের মধ্যে গুপ্ত জাল পেতেছে, অকারণে আমার প্রাণের জন্য খাদ খনন করেছে। |
|
| 8 |
|
| অজ্ঞাতসারে তার সর্বনাশ উপস্থিত হোক; সে গোপনে পাতা নিজের জালে নিজে ধরা পড়ুক, সেই সর্বনাশে সে নিজেই ধরা পড়ুক। |
|
| 9 |
|
| আর আমার প্রাণ মাবুদে উল্লসিত হবে, তাঁর উদ্ধারে আনন্দ করবে। |
|
| 10 |
|
| আমার সকল অস্থি বলবে, হে মাবুদ, তোমার মত আর কে আছে? তুমিই দুঃখীকে তার চেয়ে বলবান ব্যক্তি থেকে, দুঃখী দরিদ্রকে তার লুণ্ঠনকারী থেকে, উদ্ধার করে থাক। |
|
| 11 |
|
| দুর্বৃত্ত সাক্ষীরা উঠছে, আমি যা জানি না, তা আমার কাছে জানতে চায়। |
|
| 12 |
|
| তারা উপকারের পরিবর্তে আমার অপকার করে, তাতে আমার প্রাণ এতিম হয়। |
|
| 13 |
|
| কিন্তু তাদের অসুস্থতার সময়ে আমি চট পরতাম, আমি রোজা দ্বারা আমার প্রাণকে দুঃখ দিতাম, আমার মুনাজাত আমার বুকে ফিরে আসবে। |
|
| 14 |
|
| আমি তাদেরকে নিজের বন্ধু বা নিজের ভাই বলে মনে করতাম, আমি মাতৃশোকাতুরের মত শোকার্ত হয়ে অধোমুখে থাকতাম। |
|
| 15 |
|
| তবুও তারা আমার পদস্খলনে আনন্দিত হল ও সকলে একত্র হল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হল, তারা আমাকে বিদীর্ণ করলো, ক্ষান্ত হল না। |
|
| 16 |
|
| আল্লাহ্বিহীনদের বিদ্বেষপূর্ণ উপহাসের মত তারা আমার প্রতি দাঁতে দাঁত ঘর্ষণ করলো। |
|
| 17 |
|
| হে মাবুদ, তুমি কতকাল দেখবে? রক্ষা কর আমার প্রাণ তাদের ধ্বংস থেকে, আমার একমাত্র (রূহ্) সিংহদের থেকে। |
|
| 18 |
|
| আমি মহাসমাজের মধ্যে তোমার প্রশংসা করবো, বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করবো। |
|
| 19 |
|
| আমার দুশমনদেরকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করতে দিও না, যারা অকারণে আমাকে হিংসা করে, তাদেরকে ভ্রুকুটি করতে দিও না। |
|
| 20 |
|
| কেননা তারা শান্তির কথা বলে না, কিন্তু দেশের শান্ত মানুষের বিরুদ্ধে ছলের কথা কল্পনা করে। |
|
| 21 |
|
| তারা আমার বিরুদ্ধে মুখ ভেঙ্গাতো; বলতো, ”অহো! অহো! আমাদের চোখ দেখেছে।” |
|
| 22 |
|
| হে মাবুদ তুমি দেখেছ, নীরব থেকো না; প্রভু, আমা থেকে দূরবর্তী হয়ো না। |
|
| 23 |
|
| জেগে উঠ, জাগ্রত হও, আমার রক্ষার্থে, হে আমার আল্লাহ্, আমার প্রভু, আমার পক্ষে কথা বলবার জন্য। |
|
| 24 |
|
| হে মাবুদ, আমার আল্লাহ্, তোমার ধর্মশীলতা অনুসারে আমার বিচার কর, ওরা আমার উপরে আনন্দ না করুক। |
|
| 25 |
|
| তারা মনে মনে না বলুক, ‘অহো! এ-ই আমাদের অভিলাষ; ‘তারা না বলুক, ‘তাকে গ্রাস করলাম’। |
|
| 26 |
|
| যারা আমার বিপদে আনন্দিত হয়, তারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিরুদ্ধে গর্ব করে, তারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হোক। |
|
| 27 |
|
| যারা আমার ধার্মিকতায় প্রীত, তারা আনন্দধ্বনি করুক আহ্লাদিত হোক, দিনরাত বলুক, মাবুদ মহিমান্বিত হোন, যিনি নিজের গোলামের সহিসালামতে প্রীত। |
|
| 28 |
|
| আর আমার জিহ্বা তোমার ধর্মশীলতার, ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা বলবে। |
|
|
|
|