Pobitro Baibel
|
| 1 |
| হরিণ যেমন আকুলভাবে জলের ধারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে। |
| 2 |
| ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে; কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব? |
| 3 |
| আমার চোখের জলই আমার দিনরাতের খোরাক হয়েছে; আর এদিকে লোকে আমাকে কেবলই বলছে, “কোথায় গেল তোমার ঈশ্বর?” |
| 4 |
| কান্নায় আমি যখন নিজেকে উজাড় করি, তখন আমার মনে পড়ে কেমন করে অসংখ্য পর্ব পালনকারীদের নিয়ে আমি আনন্দ ও ধন্যবাদের চিৎকার দিতে দিতে মিছিল করে ঈশ্বরের ঘরে যেতাম। |
| 5 |
| হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ তিনিই আমাকে উদ্ধার করেন; সেজন্য আমি আবার তাঁর গৌরব করব। |
| 6 |
| হে আমার ঈশ্বর, আমার প্রাণ নিরাশ হয়ে পড়েছে; তাই তো আমি যর্দন নদীর উৎসমুখে দাঁড়িয়ে, হর্মোণ পাহাড়ের চূড়ায় আর মিৎসিয়র পাহাড়ের গায়ে দাঁড়িয়ে তোমার কথা ভাবছি। |
| 7 |
| সেখানে তোমার ঝরণার আওয়াজ জলের গর্জনকে ডাক দিচ্ছে; আর তোমার ভেংগে-পড়া ধেয়ে-আসা ঢেউয়ের ধারা আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। |
| 8 |
| দিনে সদাপ্রভু তাঁর অটল ভালবাসা আমার উপর ঢেলে দেন; আর রাতে আমার জীবনের ঈশ্বরের কাছে আমার প্রার্থনা ও তাঁর গৌরব-গান আমার সাথী হয়। |
| 9 |
| আমার ঈশ্বরের কাছে, আমার আশ্রয়-পাহাড়ের কাছে, আমি এই কথা বলব, “কেন তুমি আমাকে ভুলে গেছ? কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?” |
| 10 |
| আমার শত্রুরা যখন আমাকে ঠাট্টা করে কেবলই বলতে থাকে, “কোথায় গেল তোমার ঈশ্বর?” তখন আমার অবস্থা এমন হয় যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। |
| 11 |
| হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়েছ? কেন এত চঞ্চল হয়ে উঠেছ? ঈশ্বরের উপরে আশা রাখ, কারণ আমি আবার তাঁর গৌরব করব; তিনি আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/042.mp3
150
42