1
হে প্রভু পরমেশ্বর, অতীতে আমাদের পূর্বপুরুষের কালে তুমি সাধন করেছিলে যত মহৎ কর্ম, সবই শুনেছি আমরা আমাদের পিতৃপিতামহের কাছে।
2
অন্যান্য জাতিবর্গকে উচ্ছেদ করে তুমি স্বয়ং তাঁদের প্রতিষ্ঠিত করেছিলে এ দেশে। সেই পিতৃপুরুষদের অন্যান্য জাতিবর্গকে বিধ্বস্ত করেছিলে তুমি কিন্তু সেই পিতৃপুরুষদের তুমি দিয়েছিলে সমৃদ্ধি।
3
তরবারি দ্বারা এ দেশ তাঁরা করেননি অধিকার, করেননি জয়লাভ আপন বাহুবলে। কিন্তু সম্ভব হয়েছিল তা তোমারই ক্ষমতা ও প্রতাপে, কারণ তাঁদের উপর প্রসন্ন ছিলে তুমি।
4
হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার রাজা, আমার আরাধ্য ঈশ্বর তুমিই তোমার প্রজা ইসরায়েলকে কর উদ্ধার।
5
তোমারই পরাক্রমে পরাস্ত করব আমরা আমাদের শত্রুবাহিনীকে, আমাদের বিরোধীতা করবে যারা তোমারই নামের প্রতাপে আমরা তাদের করব পদদলিত।
6
কারণ আপন অস্ত্রবলে আমি নির্ভর করি না, আমার তরবারি উদ্ধার করতে পারে না আমাকে।
7
কিন্তু তুমিই আমাদের করেছ উদ্ধার শত্রুর কবল থেকে। যারা আমাদের বিদ্বেষ করে তাদের তুমি করেছ অবমানিত।
8
ঈশ্বরকে ঘিরেই আমার সকল গর্ব, চিরকাল আমরা কৃতজ্ঞতা নিবেদন করব তোমারই চরণে। সেলা
9
তুমি কিন্তু আজ আমাদের করেছ পরিত্যাগ, অপদস্থ করেছ আমাদের, তোমার নেতৃত্বলাভে বঞ্চিত আজ আমাদের সৈন্যবাহিনী।
10
শত্রুর সম্মুখে তুমি আমাদের পলায়নে বাধ্য করেছ, লুণ্ঠন করেছে বিরোধীরা আমাদের সকল সম্পদ।
11
তুমি আমাদের দশা করেছ বলির মেষের মত, বিক্ষিপ্ত করেছ জাতিবৃন্দের মাঝে।
12
এ যেন নামমাত্র মূল্যে তুমি বিকিয়ে দিয়েছ তোমার প্রজাদের, মূল্যহীন তারা আজ তোমার কাছে।
13
প্রতিবেশীদের কাছে আমাদের তুমি করেছ উপহাসের পাত্র, তাদের বিদ্রূপবাণে আমরা আজ জর্জরিত।
14
অন্যান্য জাতির কাছে তুমি আমাদের করেছ নিতান্তই তুচ্ছ, করেছ আমাদের অবজ্ঞার পাত্র।
15
তাদের বিদ্রূপ ও নিন্দার কশাঘাত সৃষ্টি করেছে অন্তর্জ্বালা আমাদের হৃদয়ে, এই চরম অবস্থার তীব্র দহনে আমরা, প্রতিশোধকামী শত্রুদের সাক্ষাতে অবনত লজ্জায়।
16
17
আমাদের জীবনে এত অঘটনেও তোমায় ভুলিনি কখনও, ভঙ্গ করিনি আমরা তোমার সন্ধিচুক্তি শর্ত।
18
হৃদয় আমাদের হয়নি বিরূপ, চরণ হয়নি ভ্রষ্ট তোমার বিধানের পথ থেকে।
19
তবুও তুমি আমাদের দলিত মথিত করে করেছ নিক্ষেপ পরিত্যক্ত জনহীন প্রান্তরে, গভীর আঁধারে আমাদের করেছ পরিত্যাগ।
20
যদি আমরা ভুলে যেতাম আমাদের আরাধ্য ঈশ্বরকে, যদি অঞ্জলি দিতাম অন্য দেবতার চরণে,
21
তাহলে কি ঈশ্বর জানতে পারতেন না সে কথা? তিনি যে অন্তর্যামী, জানেন অন্তরের গোপন কথা।
22
কিন্তু হায়, তোমারই ভক্ত হয়েছি বলে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি আমরা, বলির মেষের মতই আমরা হয়েছি গণ্য।
23
হে প্রভু পরমেশ্বর, জাগ্রত হও! কেন তুমি আজ নিদ্রামগ্ন? জাগো, আমাদের করো না পরিত্যাগ চিরতরে।
24
কেন তুমি আজ আমাদের প্রতি হয়েছ বিমুখ? কেন আমাদের দুঃখক্লেশ, নির্যাতন রয়েছ ভুলে?
25
আমরা আজ ধূলায় অবলুণ্ঠিত ধরাশায়ী হয়েছি আমরা,
26
জাগ্রত হও, সহায় হও আমাদের! উদ্ধার কর আমাদের, তোমার অবিচল প্রেমের গুণে।
:
১
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ 1
1
1
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/044.mp3
150
44