Pobitro Baibel
|
| 1 |
| আমার অন্তর সুন্দর ভাবধারায় ভরে উঠছে; রাজার উদ্দেশে আমার কবিতা বেরিয়ে আসছে; আমার জিভ্ পাকা লেখকের লেখনী হয়ে উঠছে। |
| 2 |
| মানুষের মধ্যে তুমি পরম সুন্দর; তোমার দু’টি ঠোঁট কথার মধুতে ভেজা; ঈশ্বরের চিরকালের আশীর্বাদ তোমার উপর ঝরে পড়ছে। |
| 3 |
| হে বীর, তোমার কোমরে তলোয়ার বেঁধে নাও; গৌরব ও মহিমার সাজে তুমি সেজে নাও। |
| 4 |
| সত্য, নম্রতা আর ন্যায়ের পক্ষে তুমি নিজের মহিমায় বিজয়ীর মত যাত্রা কর; তোমার ডান হাত ভয়-জাগানো মহান কাজ করুক। |
| 5 |
| রাজার শত্রুদের বুকে তোমার ধারালো তীর বিঁধে যায়; তোমার শত্রুজাতি তোমার পায়ের তলায় পড়ে। |
| 6 |
| হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী; তোমার শাসন ন্যায়ের শাসন। |
| 7 |
| তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর; সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়ে অনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন। |
| 8 |
| গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধে তোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে; হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজে তা তোমাকে আনন্দ দেয়। |
| 9 |
| তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন, আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজে তোমার ডান দিকে রয়েছেন। |
| 10 |
| হে কন্যা, শোন, মন দাও, কান খাড়া কর। তোমার লোকদের তুমি ভুলে যাও, ভুলে যাও তোমার বাবার বাড়ীর কথা। |
| 11 |
| তাহলে রাজা তোমার সৌন্দর্যে ধরা দেবেন; তিনিই তোমার মনিব, তাঁকে নত হয়ে প্রণাম কর। |
| 12 |
| সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে; খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে। |
| 13 |
| রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে; তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে। |
| 14 |
| নক্শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে; তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরও তোমার কাছে নিয়ে যাওয়া হবে। |
| 15 |
| আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে; তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন। |
| 16 |
| তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে; মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে। |
| 17 |
| বংশের পর বংশে আমি তোমার নাম বাঁচিয়ে রাখব; সেইজন্য বিভিন্ন জাতি যুগের পর যুগ তোমার গৌরব করবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/045.mp3
150
45