Kitabul Mukkadas
|
| 1 |
| আল্লাহ্ আমাদের আশ্রয়স্থান ও শক্তি; বিপদের সময় সাহায্য করতে তিনি প্রস্তুত থাকেন। |
| 2 |
| যদিও বা দুনিয়া কেঁপে ওঠে, পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে, যদিও বা তার পানি গর্জন করে আর ফেনায় ভরে ওঠে আর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে, তবুও আমরা ভয় করব না। [সেলা] |
| 3 |
| 4 |
| একটা নদী আছে যার নানা স্রোতের ধারা আল্লাহ্র শহরকে আনন্দময় করে তোলে, আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গা যেখানে আল্লাহ্তা’লা থাকেন। |
| 5 |
| আল্লাহ্ সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে; দিনের শুরুতেই আল্লাহ্ তাকে সাহায্য করবেন। |
| 6 |
| জাতিরা সব হৈচৈ করে, রাজ্যগুলো ভেংগে পড়ে; তিনি গর্জন করে ওঠেন, দুনিয়া গলে যায়। |
| 7 |
| আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন; ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা] |
| 8 |
| এস, মাবুদের বিভিন্ন কাজ দেখ- তিনি দুনিয়াতে ধ্বংস এনেছেন, |
| 9 |
| তিনি দুনিয়ার সব যুদ্ধ বন্ধ করেন, তিনি ধনুক ভাংগেন, তিনি বর্শা টুকরা টুকরা করেন, তিনি রথ আগুনে পোড়ান। |
| 10 |
| মাবুদ বলেন, “তোমরা থাম; তোমরা এ কথা জেনো যে, আমিই আল্লাহ্; সব জাতি আমাকেই গৌরব দান করবে, গৌরব দান করবে দুনিয়া।” |
| 11 |
| আল্লাহ্ রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন; ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা] |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/046.mp3
150
46