×

পবিএ বাইবেল

জবুর শরীফ ৪৭

1
হে জাতিবৃন্দ করতালি দাও, সহর্ষে ঈশ্বরের জয়ধ্বনি কর।
2
পরাৎপর প্রভু পরমেশ্বর মহাসম্ভ্রমশালী, সমগ্র পৃথিবীর মহান অধিপতি।
3
তিনি জাতিগণকে আমাদের অধীন করেছেন, নানা জাতিকে করেছেন আমাদের পদানত।
4
আমাদের অধিকৃত দেশ তাঁরই মনোনীত, সেই দেশ তাঁর প্রীতিভাজন যাকোবকুলের গর্বস্বরূপ। সেলা
5
ঈশ্বর জয়ধ্বনি সহকারে, তুরীধ্বনিসহ প্রভু আরোহণ করলেন সিংহাসনে।
6
স্তবগান কর ঈশ্বরের, বন্দনাগান কর আমাদের রাজার!
7
ঈশ্বরই সমগ্র পৃথিবীর অধিপতি, গানে গানে তাঁর প্রশংসা কর।
8
জাতিবৃন্দের উপর ঈশ্বর রাজত্ব করেন, আপন পবিত্র সিংহাসনে তিনি সমাসীন।
9
অব্রাহামের আরাধ্য ঈশ্বরের প্রজারূপে জাতিগণের শাসককুল হয় সম্মিলিত। পৃথিবীর মহাশক্তিধর যোদ্ধারা সকলেই ঈশ্বরের অধীন, মহামহিম, মহিমান্বিত তিনি!
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন