1
হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন; যারা এই দুনিয়াতে বাস করছ তোমরা সবাই কান দাও;
2
উঁচু-নীচু, ধনী-গরীব, তোমরা সবাই শোন।
3
আমার মুখ থেকে জ্ঞানের কথা বেরিয়ে আসবে; আমার অন্তরের গভীর চিন্তা বুঝবার ক্ষমতা দেবে।
4
আমি শিক্ষা-ভরা উদাহরণে মন দেব; বীণার সংগে কাওয়ালী গেয়ে তার গভীর বিষয় ব্যাখ্যা করব।
5
যারা ধন-সম্পদের উপরে ভরসা করে আর প্রচুর ধনের বড়াই করে, দুর্দিনে সেই শত্রুদের অন্যায় যখন আমাকে ঘেরাও করবে, তখন আমি ভয় করব কেন?
6
7
কেউ কোনমতেই মৃত্যু থেকে কাউকে মুক্ত করতে পারে না কিংবা আল্লাহ্কে তার মুক্তির মূল্য দিতে পারে না, যাতে সে চিরকাল বেঁচে থাকে আর কবরে যেতে না হয়; কারণ জীবন কেনার দাম অনেক, সেই দামের সমান কিছুই নেই।
8
9
10
জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই; যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড় তারা একইভাবে ধ্বংস হয়; তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়।
11
তারা ভাবে তাদের ঘর-বাড়ী চিরস্থায়ী, তাদের বাসস্থান বংশের পর বংশ ধরেই থাকবে, তাই নিজেদের নামেই তারা সম্পত্তির নাম দেয়।
12
কিন্তু মানুষ ধনী-মানী হয়েও চিরস্থায়ী নয়; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।
13
যারা নিজের উপর ভরসা করে, আর তাদের পরে যারা তাদের কথায় সায় দিয়ে চলে, তাদের দশাও তা-ই হবে। [সেলা]
14
ভেড়ার পাল্কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়, তেমনি নির্দিষ্ট করা কবরে সেই লোকদেরও নিয়ে যাওয়া হবে; সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে। নতুন দিনের শুরুতে আল্লাহ্ভক্ত লোকেরা তাদের উপর জয়ী হবে; কবর তাদের মৃতদেহ খেয়ে ফেলবে; তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না।
15
কিন্তু কবরের হাত থেকে আল্লাহ্ মুক্তির মূল্য দিয়ে আমাকে মুক্ত করে নেবেন; তিনি আমাকে তাঁর নিজের কাছে নিশ্চয়ই নেবেন। [সেলা]
16
অন্যে ধনী হয়েছে দেখে ভয় পেয়ো না, ভয় পেয়ো না তার পরিবারের ধন-সম্পদ বেড়ে গেলে;
17
কারণ সে মরণকালে কিছুই সংগে নিয়ে যাবে না, তার ধন-সম্পদ তার সংগে কবরে যাবে না।
18
যদিও জীবনকালে সে নিজেকে ভাগ্যবান মনে করত - অবশ্য কারও উন্নতি হলে লোকেও তাকে ভাগ্যবান বলে-
19
তবুও তার পূর্বপুরুষদের কাছে তাকে যেতেই হবে যারা আর কখনও দিনের আলো দেখতে পাবে না।
20
মানুষ ধনী-মানী হয়েও আল্লাহ্কে বুঝতে পারে না; সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006