বাংলা বাইবেল 2006
|
| 1 |
| ঈশ্বর, আপনার ক্ষমতা প্রয়োগ করে আমায় রক্ষা করুন| আমাকে মুক্তি দিতে আপনার পরাক্রম কাজে লাগান| |
| 2 |
| ঈশ্বর আমার প্রার্থনা শুনুন| আমি যা বলি তা শুনুন| |
| 3 |
| বিদেশী লোকরা যারা ঈশ্বরের উপাসনা করে না তারা আমার দিক থেকে মুখ ফিরিয়েছে| ঐসব শক্তিশালী লোকরা আমায় হত্যা করার চেষ্টা করছে| |
| 4 |
| দেখ, আমার ঈশ্বর আমায় সাহায্য করবেন| আমার প্রভু আমায় সহায়তা দেবেন| |
| 5 |
| যারা আমার বিরুদ্ধে গিয়েছে, আমার ঈশ্বর তাদের শাস্তি দেবেন| ঈশ্বর আমার প্রতি বিশ্বস্ত হবেন এবং ঐসব লোকের বিনাশ করবেন| |
| 6 |
| হে ঈশ্বর, আমি আপনাকে স্বেচ্ছাবলি উৎসর্গ করব| প্রভু, আমি আপনার নামের প্রশংসা করবো কারণ সেটি এত ভালো! |
| 7 |
| আমি আপনার নামের প্রশংসা করব কারণ আমার সব সঙ্কট থেকে আপনি আমায় রক্ষা করেছেন| আমি আমার শত্রুদের পরাজিত হতে দেখেছি| |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/054.mp3
150
54