Kitabul Mukkadas
|
| 1 |
| হে আল্লাহ্, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর; আমি যে ন্যায়পথে আছি তা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও। |
| 2 |
| হে আল্লাহ্, তুমি আমার মুনাজাত শোন, আমার মুখের কথায় কান দাও। |
| 3 |
| অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে; জুলুমবাজেরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে; আল্লাহ্র প্রতি এই লোকদের কোন ভয় নেই। [সেলা] |
| 4 |
| আল্লাহ্ আমাকে সাহায্য করেন; দীন-দুনিয়ার মালিকই আমাকে ধরে রাখেন। |
| 5 |
| শত্রুরা আমার যে ক্ষতি করেছে তা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন; হে মালিক, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও। |
| 6 |
| আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব; হে মাবুদ, আমি তোমার প্রশংসা করব, কারণ তুমি মেহেরবান। |
| 7 |
| আমার সমস্ত বিপদ থেকে তিনিই আমাকে উদ্ধার করেছেন; আমি নিজের চোখেই আমার শত্রুদের পরাজয় দেখেছি। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/054.mp3
150
54