Kitabul Mukkadas
|
| 1 |
| হে আল্লাহ্, আমার প্রতি রহমত কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে; সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে। |
| 2 |
| আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে; অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে। |
| 3 |
| অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর ভরসা করব। |
| 4 |
| যাঁর কালামের গুণ আমি গাই, সেই আল্লাহ্র উপরে, হ্যাঁ, সেই আল্লাহ্র উপরেই আমি ভরসা করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে? |
| 5 |
| তারা সব সময় আমার কথার খারাপ অর্থ করে আর আমার ক্ষতি করার মতলবে থাকে। |
| 6 |
| তারা একসংগে জমায়েত হয়, আমার জন্য ওৎ পেতে থাকে; আমাকে হত্যা করবার সুযোগের জন্য তারা আমার চলাফেরা লক্ষ্য করে। |
| 7 |
| অন্যায়ের জন্য কি তারা শাস্তি পাবে না? হে আল্লাহ্, তুমি রাগে জাতিদের ধ্বংস কর। |
| 8 |
| আমি যে কতবার পালিয়ে বেড়িয়েছি সেই কথা তো তুমি জান; আমার চোখের পানি দিয়ে তোমার পাত্র তুমি ভরে নাও। এ সবই তো তোমার কিতাবে লেখা আছে। |
| 9 |
| যেদিন আমি তোমাকে ডাকব, সেদিন আমার শত্রুরা পালিয়ে যাবে; আমি জানি আল্লাহ্ আমার পক্ষে আছেন। |
| 10 |
| আল্লাহ্, যাঁর কালামের গুণ আমি গাই, মাবুদ, যাঁর কালামের আমি গুণগান করি, |
| 11 |
| আমি তাঁর উপরেই ভরসা করি; আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে? |
| 12 |
| হে আল্লাহ্, তোমার কাছে যে মানত করেছি আমি তা পূরণ করতে বাধ্য; আমি তোমার কাছে কৃতজ্ঞতা-কোরবানী দেব; |
| 13 |
| কারণ মৃত্যু থেকে তুমি আমার প্রাণ রক্ষা করেছ আর পড়ে যাওয়া থেকে আমাকে বাঁচিয়েছ, যাতে জীবনের আলোতে আমি আল্লাহ্র সামনে চলাফেরা করতে পারি। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/056.mp3
150
56