Pobitro Baibel
|
| 1 |
| হে বিচারকেরা, আপনারা যে চুপ করে আছেন এটা কি ন্যায়বিচার হচ্ছে? ন্যায়ভাবে কি আপনারা লোকদের বিচার করছেন? |
| 2 |
| না, আপনাদের মনে রয়েছে অন্যায় করার চিন্তা; বিচারের দাঁড়িপাল্লা দিয়ে পৃথিবীতে আপনারা অত্যাচার মেপে দিচ্ছেন। |
| 3 |
| জন্ম থেকেই দুষ্টেরা বিপথে যায়; যারা মিথ্যা কথা বলে, জন্ম থেকেই তারা কুপথে থাকে। |
| 4 |
| সাপের বিষের মতই তাদের বিষ; তারা যেন বয়রা গোখরো সাপ যে নিজেই কান বন্ধ করে রেখেছে। |
| 5 |
| সেই সাপ মন্ত্র-পড়া সাপুড়েদের স্বর শোনে না, তা সে যত ওস্তাদ সাপুড়েই হোক না কেন। |
| 6 |
| হে ঈশ্বর, তুমি দুষ্টদের দাঁত তাদের মুখের মধ্যেই ভেংগে ফেল; হে সদাপ্রভু, ঐ সব যুব সিংহদের ধারালো দাঁত তুমি ভেংগে ফেল। |
| 7 |
| ব’য়ে যাওয়া জলের মতই তারা অদৃশ্য হয়ে যাক; তাদের ধনুকে টান দেওয়া তীরের ফলাগুলো ভেংগে পড়ুক। |
| 8 |
| শামুক যেমন চলতে চলতে অদৃশ্য হয়ে যায় তেমনি তারাও অদৃশ্য হয়ে যাক; তারা যেন মায়ের গর্ভে মৃত শিশুদের মত হয় যারা আলো দেখতে পায় না। |
| 9 |
| তোমাদের পাত্রে আগুনের আঁচ লাগবার আগেই শুকনা ও কাঁচা কাঁটার জ্বালানিগুলো তিনি ঝড়ে উড়িয়ে দেবেন। |
| 10 |
| তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলে ঈশ্বরভক্তেরা খুশী হবে; তারা দুষ্টদের রক্তে পা ধোবে। |
| 11 |
| তা দেখে লোকে বলবে, “ঈশ্বরভক্তের জীবনে সত্যিই পুরস্কার আছে; সত্যিই একজন ঈশ্বর আছেন যিনি দুষ্টদের পৃথিবীতে বেঁচে থাকার সময়েই বিচার করেন।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/psalms/058.mp3
150
58