পবিএ বাইবেল
|
| 1 |
| হে প্রভু পরমেশ্বর, ক্রোধভরে আমাকে করো না ভৎর্সনা, রুষ্ট হয়ে শাসন করো না আমাকে। |
| 2 |
| সদয় হও আমার প্রতি হে প্রভু পরমেশ্বর, আমাকে সুস্থ কর, দেহ আমার ক্লিষ্ট, অবসন্ন। |
| 3 |
| কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে? |
| 4 |
| হে প্রভু, ফিরে চাও বাঁচাও আমার প্রাণ! তোমার অবিচল প্রেমের দোহাই উদ্ধার কর আমায়। |
| 5 |
| মৃত্যুলোকে কেউ স্মরণ করে না তোমায় পাতালে কেউ করে না তোমার স্তব! |
| 6 |
| গুমরে গুমরে কেঁদে আমি ক্লান্ত, নিশীথে নয়ন জলে ভাসে শয্যা আমার, অশ্রুসিক্ত হয় উপাধান। |
| 7 |
| শত্রুর নির্যাতনে গভীর বেদনায় কেঁদে কেঁদে নিভে এসেছে আমার নয়নের আলো, দৃষ্টি হয়েছে ক্ষীণ। |
| 8 |
| দূর হও নরাধম, দুরাচারীর দল আমার সামনে থেকে, প্রভু পরমেশ্বর শুনেছেন আমার কাতর ক্রন্দন। |
| 9 |
| আমার বিনতি শুনেছেন প্রভু পরমেশ্বর, পূরণ করবেন তিনি আমার প্রার্থনা। |
| 10 |
| আমার শত্রুপক্ষ হবে পরাজিত, লজ্জায়, অপমানে মুহূর্তে বিভ্রান্ত হয়ে করবে পলায়ন। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/006.mp3
150
6