×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৬১

1
হে আল্লাহ্‌, আমার ফরিয়াদ শোন; আমার মুনাজাতে কান দাও।
2
আমি যখনই হতাশায় ভেংগে পড়ব তখন দুনিয়ার শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকব। আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ যা আমার নাগালের বাইরে।
3
তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ; শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী কেল্লা।
4
তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি; তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5
হে আল্লাহ্‌, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ; তোমাকে যারা ভয় করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ।
6
তুমি বাদশাহ্‌র আয়ু বাড়িয়ে দেবে; তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7
তিনি চিরকাল আল্লাহ্‌র সামনে বাস করবেন; তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল মহব্বত ও বিশ্বস্ততাকে তুমি কাজে লাগাও।
8
আমি চিরকাল তোমার প্রশংসা-কাওয়ালী গাইব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন