×

Pobitro Baibel

জবুর শরীফ ৬১

1
হে ঈশ্বর, আমার কান্না শোন; আমার প্রার্থনায় কান দাও।
2
আমি যখনই হতাশায় ভেংগে পড়ব তখন পৃথিবীর শেষ সীমায় থাকলেও সেখান থেকে আমি তোমাকে ডাকব। আমাকে তুমি এমন কোন উঁচু আশ্রয়-পাহাড়ে নিয়ে রাখ যা আমার নাগালের বাইরে।
3
তুমিই তো আমার আশ্রয় হয়ে আছ; শত্রুর বিরুদ্ধে তুমিই আমার শক্তিশালী দুর্গ।
4
তোমার তাম্বুতে যেন আমি চিরকাল বাস করতে পারি; তোমার ডানার তলায় যেন আশ্রয় পাই। [সেলা]
5
হে ঈশ্বর, আমি যে সব মানত করেছি তা তো তুমি শুনেছ; তোমাকে যারা ভক্তি করে তাদের জন্য যে অধিকার তুমি স্থির করেছ তা তুমি আমাকেও দিয়েছ।
6
তুমি রাজার আয়ু বাড়িয়ে দেবে; তিনি কয়েক পুরুষ পর্যন্ত বেঁচে থাকবেন।
7
তিনি চিরকাল ঈশ্বরের সামনে বাস করবেন; তাঁকে রক্ষা করবার জন্য তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততাকে তুমি কাজে লাগাও।
8
আমি চিরকাল তোমার প্রশংসা-গান করব, আর দিনের পর দিন আমার মানত পূরণ করব।
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন