Kitabul Mukkadas
|
| 1 |
| হে আল্লাহ্, তুমি আমারই আল্লাহ্, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি; এই শুকনা পানিহীন দেশে, যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে, সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত, তোমার জন্য আমার শরীর ব্যাকুল হয়ে উঠেছে। |
| 2 |
| এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি, দেখেছি তোমার কুদরত ও গৌরব। |
| 3 |
| তোমার অটল মহব্বত পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল; আমার মুখ তোমার প্রশংসা করবে। |
| 4 |
| আমি সারা জীবন তোমার প্রশংসা করব; তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব। |
| 5 |
| গোশ্ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত; আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে। |
| 6 |
| বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি, রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি; |
| 7 |
| কারণ তুমিই আমার সাহায্যকারী; তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই। |
| 8 |
| আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে; তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে। |
| 9 |
| যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকে তারা দুনিয়ার তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে। |
| 10 |
| তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে; তারা হবে শিয়ালের খাবার। |
| 11 |
| বাদশাহ্ কিন্তু আল্লাহ্কে নিয়ে আনন্দ করবেন; যারা আল্লাহ্র নামে কসম খায় তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে; কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/063.mp3
150
63