×

Kitabul Mukkadas

জবুর শরীফ ৬৭

1
হে আল্লাহ্‌, তুমি আমাদের রহমত দান কর ও দোয়া কর; তোমার রহমত আলোর মত আমাদের উপর পড়ুক; [সেলা]
2
যেন দুনিয়ার সবাই তোমার পথ জানতে পারে এবং সমস্ত জাতি তোমার দেওয়া নাজাত পেয়ে তা কাজে লাগাতে পারে।
3
হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক; সমস্ত জাতিই তা করুক।
4
জাতিরা খুশী হোক ও আনন্দ-কাওয়ালী করুক, কারণ তুমি ন্যায়ভাবে জাতিদের বিচার করবে আর এই দুনিয়াতে সব জাতিকে পরিচালনা করবে। [সেলা]
5
হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক; সমস্ত জাতিই তা করুক।
6
জমি তার ফসল দিয়েছে; আল্লাহ্‌, আমাদের আল্লাহ্‌, আমাদের দোয়া করেছেন।
7
আল্লাহ্‌ আমাদের দোয়া করেছেন; তা দেখে দুনিয়ার সবচেয়ে দূরের দেশের লোকেরাও তাঁর ভক্ত হবে।
Bengali MBCL
Single Column : The Bangladesh Bible Society, 2000 Double Column : The Bangladesh Bible Society, 2006
:
নোট সংরক্ষণ করুন