বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| হে ঈশ্বর, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করো! হে সদাপ্রভু, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে সাহায্য করো। |
| 2 |
| যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংস কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়। |
| 3 |
| যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়। |
| 4 |
| কিন্তু যারা তোমার অন্বেষণ করে তারা তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!” |
| 5 |
| কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/psalms/070.mp3
150
70