Kitabul Mukkadas
|
| 1 |
| এহুদা-রাজ্যে সকলেই আল্লাহ্র কথা জানে; ইসরাইল-রাজ্যে তাঁর নাম মহান। |
| 2 |
| জেরুজালেমে তাঁর আবাস-তাম্বু আর সিয়োনে তাঁর বাসস্থান আছে। |
| 3 |
| তিনি সেখানে সব জ্বলন্ত তীর ভেংগে ফেলেছেন, ভেংগে ফেলেছেন ঢাল, তলোয়ার আর যুদ্ধের অস্ত্রশস্ত্র। [সেলা] |
| 4 |
| তুমি নূরে কেমন নূরানী! শিকারে ভরা পাহাড় থেকে তোমার ফিরে আসা কেমন মহিমাপূর্ণ! |
| 5 |
| সাহসী যোদ্ধাদের লুটপাট করা হয়েছে, তারা শেষ ঘুমে ঢলে পড়েছে; কোন যোদ্ধার হাতে আর শক্তি ছিল না। |
| 6 |
| হে ইয়াকুবের আল্লাহ্, ঘোড়া আর রথচালকেরা তোমার ধমক খেয়ে গভীর ঘুমে ঢলে পড়েছে। |
| 7 |
| তুমি, তুমিই খুব ভয়ানক; তোমার রাগ জেগে উঠলে কে তোমার সামনে দাঁড়াতে পারে? |
| 8 |
| বেহেশত থেকে তুমি তোমার বিচারের রায় শোনালে; হে আল্লাহ্, তুমি উঠলে বিচার করার জন্য এবং দুনিয়ার অত্যাচারিত লোকদের রক্ষা করার জন্য; তাতে দুনিয়া ভয়ে নীরব হল। [সেলা] |
| 9 |
| 10 |
| অবশ্যই মানুষের রাগের ফলে তোমার প্রশংসা হয়; সেই রাগের বাকী অংশ দিয়ে তুমি নিজেকে সাজাও। |
| 11 |
| তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে মানত কর আর তা পূরণ কর। যিনি ভয়ের পাত্র তাঁর উদ্দেশে চারদিকের দেশ থেকে লোকে উপহার আনুক। |
| 12 |
| শাসনকর্তাদের সাহস তিনিই দমিয়ে দেন; দুনিয়ার বাদশাহ্রা তাঁকে ভয় করে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/psalms/076.mp3
150
76