পবিএ বাইবেল
|
| 1 |
| হে ঈশ্বর থেক না নীরব, মৌন অবলম্বন করো না, হয়ো না স্তব্ধ। |
| 2 |
| চেয়ে দেখ, তোমার শত্রুরা করছে আস্ফালন, মাথা তুলে দাঁড়িয়েছে তোমার বিদ্বেষীরা। |
| 3 |
| চক্রান্ত করছে তারা তোমার প্রজাদের বিরুদ্ধে, তোমার রক্ষণাধীন লোকদের বিরুদ্ধে মিলিত হয়ে করছে গোপন ষড়যন্ত্র। |
| 4 |
| ওরা বলছে: চল, ওদের জাতিকে আমরা নিশ্চিহ্ন করে দিই, মুছে যাক ইসরায়েলের নাম চিরতরে। |
| 5 |
| ওরা সকলে একত্র হয়ে ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে তারা হয়েছে চুক্তিবদ্ধ। |
| 6 |
| ইদোমী, ইশ্মায়েলী, মোয়াব ও হাগার-বংশধরদের সকল শিবির, |
| 7 |
| গবাল, আম্মোন এবং অমালেক জাতির লোকেরা, সোর নিবাসীদের সঙ্গে ফিলিস্তিনীরা এবং |
| 8 |
| আসিরিয়াও যোগদান করেছে ওদের দলে, লোটের বংশধরদের শক্তি বৃদ্ধি করেছে ওরা। সেলা |
| 9 |
| মিদিয়নের প্রতি তুমি যা করেছিলে, হে ঈশ্বর, কিশোন নদীতীরে সিসেরা ও যাবীনের প্রতি যেমন করেছিলে, |
| 10 |
| এদের প্রতিও তুমি তাই কর, এন্দোরে তারা বিধ্বস্ত হয়েছিল, জমির সারে পরিণত হয়েছিল তারা। |
| 11 |
| এদের নেতৃবৃন্দের দশা ওরেব ও জেব-এর মত কর, এদের নায়কদের কর জেবাহ ও সালমুন্নার মত। |
| 12 |
| যারা বলেছিল: ঈশ্বরের চারণভূমি আমরা দখল করে নেব। |
| 13 |
| হে আমার ঈশ্বর তুমি এদের ঘূর্ণি বায়ুতাড়িত ধূলির মত কর, কর এদের ঝড়ের মুখে তুষের মত। |
| 14 |
| অরণ্যকে যেভাবে গ্রাস করে দাবানল, অগ্নিশিখা যেভাবে লেহন করে পর্বতকে, |
| 15 |
| তেমনি করে তোমার ঝঞ্ঝায় এদের বিতাড়িত কর, এদের সন্ত্রস্ত কর তোমার প্রচণ্ড ঘূর্ণি বাত্যায়। |
| 16 |
| লজ্জায় আচ্ছন্ন কর এদের মুখ, যেন এরা অন্বেষণ করে তোমায় হে প্রভু পরমেশ্বর। |
| 17 |
| লজ্জা ও আতঙ্কে ওরা হোক বিহ্বল, হোক বিধ্বস্ত চরম অপমানে। |
| 18 |
| জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/083.mp3
150
83