বাংলা বাইবেল 2006
|
| 1 |
| হে সর্বশক্তিমান প্রভু, আপনার মন্দির সত্যিই অমূল্য! |
| 2 |
| আপনার মন্দিরে ঢুকতে গেলে আমি প্রতীক্ষা করতে পারি না| আমি অত্যন্ত উত্তেজিত! আমার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ জীবন্ত ঈশ্বরের সঙ্গে থাকতে চায়| |
| 3 |
| হে সর্বশক্তিমান প্রভু, আমার রাজা, আমার ঈশ্বর, পাখিরা পর্যন্ত আপনার মন্দিরে তাদের আশ্রয় খুঁজে পেয়েছে| আপনার বেদীর কাছেই ওরা বাসা বেঁধেছে এবং ওদের শাবকও আছে| |
| 4 |
| যারা আপনার মন্দিরে বাস করছে তারা খুবই ভাগ্যবান| ওরা এখনও আপনার প্রশংসা করছে| |
| 5 |
| হৃদয়ে সঙ্গীত নিয়ে যেসব লোকেরা আপনার মন্দিরে আসছে তারা খুব খুশী! |
| 6 |
| তারা নির্ঝরের মত, বাকা উপত্যকা, যেটি ঈশ্বর তৈরী করেছিলেন, সেটা পার হয়ে যাত্রা করে| শরতের বৃষ্টিতে পুকুরগুলো ভরে রয়েছে| |
| 7 |
| লোকরা যত ঈশ্বরের কাছে যায় তত শক্তিশালী হয়| |
| 8 |
| হে সর্বশক্তিমান প্রভু, আমার প্রার্থনা শুনুন| হে যাকোবের ঈশ্বর, আমার কথা শুনুন| |
| 9 |
| হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন| আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন| |
| 10 |
| অন্য জায়গায় এক হাজার দিন কাটানোর চেয়ে আপনার মন্দিরে একদিন কাটানো অনেক ভালো| একজন দুষ্ট লোকের ঘরে বাস করার চেয়ে আমার ঈশ্বরের গৃহের দ্বারে দাঁড়িয়ে থাকা অনেক ভালো| |
| 11 |
| প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা| ঈশ্বর দয়া ও মহিমার সঙ্গে আমাদের আশীর্বাদ করেন| যে সব লোক তাঁকে অনুসরণ করে ও মান্য করে ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন| |
| 12 |
| হে সর্বশক্তিমান প্রভু, যারা আপনাকে বিশ্বাস করে তারা প্রকৃতই সুখী! |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/psalms/084.mp3
150
84