পবিএ বাইবেল
|
| 1 |
| হে প্রভু পরমেশ্বর, তুমি প্রসন্ন ছিলে তোমার এ দেশের প্রতি, যাকোবের বন্দিত্ব মোচন করে তুমি তাকে ফিরিয়ে এনেছিলে। |
| 2 |
| তুমি ক্ষমা করেছিলে নিজ প্রজাদের অপরাধ, তাদের সকল পাপ মোচন করেছিলে তুমি। সেলা |
| 3 |
| তুমি সংবরণ করেছিলে তোমার ক্রোধ, করেছিলে প্রশমিত আপন কোপানল। |
| 4 |
| হে আমাদের ত্রাণেশ্বর, আবার ঘুচাও আমাদের বন্দিদশা। আমাদের প্রতি নিবৃত্ত কর তোমার ক্রোধ। |
| 5 |
| তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে আমাদের উপর? তোমার কোপ কি সঞ্চারিত হবে যুগযুগান্ত ধরে? |
| 6 |
| আবার সঞ্জীবিত কর আমাদের, আমরা তোমার প্রজাবৃন্দ, উল্লসিত হব তোমারই আনন্দে। |
| 7 |
| হে প্রভু, দাও আমাদের অসীম প্রেমের পরিচয়, দাও আমাদের তোমার পরিত্রাণ। |
| 8 |
| আমি শুনব আমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বাণী, তিনি দান করেছেন শান্তির প্রতিশ্রুতি তাঁর প্রজাবৃন্দের কাছে, কিন্তু তারা যেন আর ফিরে না যায় ভ্রান্ত পথে। |
| 9 |
| যারা তাঁকে সম্ভ্রম করে, আসন্ন তাদের সুনিশ্চিত পরিত্রাণ, যেন হয় তাঁর মহিমার অধিষ্ঠান আমাদের দেশে। |
| 10 |
| অবিচল প্রেম ও সত্যের মিলন ঘটল, ন্যায়পরতা ও শান্তি করল পরস্পর চুম্বন। |
| 11 |
| মর্ত্যভূমিতে সত্য হবে অঙ্কুরিত, স্বর্গ থেকে ন্যায়পরতা করবে দৃষ্টিপাত। |
| 12 |
| প্রভু পরমেশ্বর আমাদের দান করবেন সমৃদ্ধি, আমাদের দেশ হবে শস্যসমৃদ্ধ। |
| 13 |
| ন্যায় পরায়ণতা তাঁর অগ্রগামী হয়ে রচনা করবে তাঁর চলার পথ। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/psalms/085.mp3
150
85